News Flash

  • Home
  • Uncategorized
  • মানহানি মামলা : সুরাট আদালতে হাজিরা রাহুলের, নিজেকে নির্দোষ দাবি কংগ্রেস সাংসদের
Image

মানহানি মামলা : সুরাট আদালতে হাজিরা রাহুলের, নিজেকে নির্দোষ দাবি কংগ্রেস সাংসদের

সুরাট, ১০ অক্টোবর (হি.স.): সব মোদীই চোর! বিতর্কিত এই মন্তব্যের জেরে মানহানির মামলা দায়ের হয়েছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে| সমনও পাঠানো হয়েছিল| ফৌজদারি মানহানি মামলায় বৃহস্পতিবার গুজরাটের সুরাট বিচারবিভাগীয় আদালতে হাজিরা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী| এদিন আদালতে হাজিরা দেওয়ার পর, মানহানি মামলা থেকে স্থায়ী অব্যাহতি চেয়ে আবেদন করেছেন রাহুল গান্ধী| আবেদনের প্রেক্ষিতে রাহুল গান্ধীকে ১০ ডিসেম্বর হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুরাট বিচারবিভাগীয় আদালত| আদালতে হাজিরা দেওয়ার পর এদিন নিজেকে নির্দোষ দাবি করেছেন রাহুল গান্ধী| মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বি এইচ কাপাড়িয়ার আদালতে হাজিরা দিয়ে রাহুল দাবি করেন, ‘আমি নির্দোষ’|

উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময়, মহারাষ্ট্রের নানদেদ লোকসভা কেন্দ্রের জনসভায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে ‘মোদী পদবী’ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী| সব চোরের পদবী মোদী কেন, প্রশ্ন তোলেন রাহুল| এরপরই রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়| সুরাট-পশ্চিমের বিজেপি বিধায়কের সেই মামলাতেই বৃহস্পতিবার সুরাটের বিচারবিভাগীয় আদালতে হাজিরা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী|    

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলার প্রেক্ষিতে কংগ্রেস নেতা শক্তিসিনহ গোহিলের বক্তব্য, ‘গণতন্ত্রে, বিরোধীদের সমালোচনা সহ্য করা উচিত ক্ষমতাসীন দলের| রাহুলজী বলেছিলেন ললিত মোদী এবং নীরব মোদী চোর এবং নরেন্দ্র মোদী ব্যর্থ| বিজেপি ওই বক্তব্যকে মোদী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করেছে এবং তাঁদের অপমান করেছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top