News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষোভ বাড়ছে বিজেপিতে, দলীয় প্রার্থীর গাড়ি ভাঙচুর
Image

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষোভ বাড়ছে বিজেপিতে, দলীয় প্রার্থীর গাড়ি ভাঙচুর

মুম্বই ৪ অক্টোবর (হি.স.): নির্বাচনে টিকিট না পেয়ে দলীয় প্রার্থীর গাড়ি ভাঙচুর । এবারের নির্বাচনে টিকিটই পাননি ঘাটকোপরের প্রাক্তন বিধায়ক তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী প্রকাশ মেহতা | শুক্রবার তাঁর অনুগামীরা রেগে গিয়ে পরাগ শাহ নামে এক বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করে ।

মহারাষ্ট্রে বিধানসভা ভোট হবে ২১ অক্টোবর। তার আগে বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষোভ বাড়ছে বিজেপিতেও| এবারের নির্বাচনে টিকিটই পাননি ঘাটকোপরের প্রাক্তন বিধায়ক তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী প্রকাশ মেহতা | শুক্রবার তাঁর অনুগামীরা রেগে গিয়ে পরাগ শাহ নামে এক বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করে । জানা গেছে এদিন বেলা ১১ টা বেজে ১৫ মিনিট নাগাদ পরাগ শাহ মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরা। এমন সময় প্রকাশ মেহতার সমর্থকরা তাঁদের গাড়ি থামাতে বাধ্য করে। গাড়ির কাচ ভেঙে দেয়। পরাগ শাহ তখন গাড়ির মধ্যেই ছিলেন। অবশ্য তিনি আহত হননি। প্রকাশ মেহতার সমর্থকরা পরাগ শাহের বিরুদ্ধে স্লোগান দেয়। তাদের বক্তব্য, পরাগের ষড়যন্ত্রেই প্রকাশ এবার টিকিট পাননি প্রকাশ মেহতা । প্রাক্তন মন্ত্রীর সমর্থকদের বিক্ষোভে রাস্তা আটকে যায়। তবে পুলিশ হস্তক্ষেপ করে উত্তেজিত জনতাকে হটিয়ে দেয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top