News Flash

  • Home
  • Uncategorized
  • মাফিয়ারাজ : অপহৃত গাড়ি চালক, মুক্তিপণ নিতে এসে ধৃত ৪
Image

মাফিয়ারাজ : অপহৃত গাড়ি চালক, মুক্তিপণ নিতে এসে ধৃত ৪

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর৷৷ দুষৃকতি থাবায় অপহৃত হন এক গাড়ির চালক৷ তাকে মারধর করে টাকা ছিনতাই করেও থেমে থাকেনি দুষৃকতিরা৷ তাকে অপহরণ করে মুক্তিপন দাবি করেছিল তারা৷ কিন্তু, মুক্তিপন নিতে এসে পুলিশের জালে ধরা পড়লেন চার দুষৃকতি৷ এই ঘটনা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে৷

বোধজংনগর থানা এলাকায় সমাজদ্রোহী ও দুষৃকতিরা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে, গাড়ি চালক অপহরণের ঘটনা এমটাই মনে হচ্ছে৷ শনিবার রাতে পশ্চিম নোয়াবাদি সেনপাড়া এলাকায় এক গাড়ি চালককে মারধোর, টাকা ও এটিএম ছিনতাইয়ের পর তাকে অপহরণ করে মুক্তিপন চেয়েছিল দুষৃকতিকারীরা৷ বোধজংনগর থানার পুুলিশ জানিয়েছে, মলয়নগর সাহাপাড়ার বাসিন্দা প্রদীপ কর অপহৃত হয়েছিলেন৷ এ বিষয়ে প্রদীপ কর জানিয়েছেন, তিনি পেশায় গাড়ির চালক৷ নিজের টিআর০১ ওয়াই ০৩৩৩ নম্বরে গাড়ি চালান তিনি৷ শনিবার পশ্চিম নোয়াবাদি সেনপাড়া এলাকার জনৈক বাসিন্দা তার গাড়ি রিজার্ভ নেন৷ তাদের নিয়ে প্রদীপ কর বিশালগড়ে যান৷ এবং ফিরে এসে তাদের বাড়ি পৌছে দেন৷ যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ১০০০ টাকা নিয়ে গাড়িতে উঠতে গেলেই দেখা দেয় বিপত্তি৷ তিনি জানান, কয়েকজন দুষৃকতি তাকে প্রচন্ড মারধোর করেছে৷ অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা ছিনতাই করেছে৷ দুষৃকতিরা তার কাছ থেকে এটিএম ছিনিয়ে নিয়ে গিয়ে টাকা তুলেছে৷ এখানেই থেমে যায়নি দুষৃকতিরা৷ তারা প্রদীপ করকে অপহরণ করে মুক্তিপনের দাবি জানান৷

এদিকে, অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা তাকে ফোন করলে প্রদীপ কর জানান, রাতে তিনি ফিরতে পারবেন না৷ আজ সকালে মোটরস্টেন্ড সিন্ডিকেটের এক গাড়ি চালক প্রদীপের বাড়িতে ফোন করে জানান, দুষৃকতিরা তাকে আটকে রেখেছে এবং মুক্তিপন বাবদ ৫০ হাজার টাকা চেয়েছে৷ বিষয়টি জানতে পেরে প্রদীপ করের পরিবারের তরফে পুলিশকে জানানো হয়৷ এরপরই পুলিশ আসরে নেমে চারজন দুষৃকতিকে আটক করেছে৷

বোধজংনগর থানার পুলিশ জানিয়েছে, এদিন অপহরনের খবর পেয়ে মুক্তিপন নেওয়ার সময় দুষৃকতিদের আটক করার ছক কষে নেয় পুলিশ৷ সে মোতাবেক জিবি হাসপাতাল এলাকায় সাদা পোশাকে পুলিশ ঘুড়াঘুড়ি করতে থাকেন৷ দুষৃকতিরা মুক্তিপনের টাকা নিতে এলেই তাদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ৷ পুলিশ ওই ঘটনায় তিনজন দুষৃকতির নাম প্রকাশ করেছে৷ তারা হল, দীলিপ হালদার, ধনু হরিজন এবং প্রসেনজিৎ সরকার৷ অপর আরেক দুষৃকতির নাম জানায়নি পুলিশ৷

এদিকে, ধৃত চার দুষৃকতিকে আগামীকাল আদালতে সোপর্দ করবে পুলিশ৷ ওই অপরহনের ঘটনায় বড় চক্র রয়েছে, এই অনুমানে ধৃতদের আরো জিজ্ঞাসাবাদ জরুরি তাই আদালতে তাদের রিমান্ড চাইবে পুলিশ৷ প্রদীপ কর জানিয়েছেন, দুষৃকতিরা তার গাড়িটিও ভাঙচুর করেছে৷ পুলিশ গাড়ি উদ্ধার করতে সমর্থ হয়েছে৷ ওই গাড়ির সামনের অংশ পুড়ো দুমড়ে মুচড়ে গিয়েছে৷ এই ঘটনাকে ঘিরে বোধজংনগর এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top