News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটের বনসকন্ঠায় বাস উল্টে নিহত ২১, আহত ৫০
Image

গুজরাটের বনসকন্ঠায় বাস উল্টে নিহত ২১, আহত ৫০

আহমেদাবাদ, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর গুজরাটের বনসকণ্ঠায় যাত্রী বোঝাই বাস উল্টে নিহত ২১। পাশাপাশি গুরুতর আহত ৫০। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২১ জনকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আহমেদাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে বনসকন্ঠার ত্রিশূলিয়া ঘাটের আম্বাজি শহরের আম্বাজি-দান্তা রোডের উপর বেসরকারি লাক্সারি বাস উল্টে যায়। বনসকন্ঠার জেলার পুলিশ সুপার অজিত রাজিয়ান জানিয়েছেন, বেসরকারি লাক্সারি বাসটিতে প্রায় ৭০জন যাত্রী ছিল। ত্রিশূলিয়া ঘাটে বাসটি উল্টে যায়। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

এই দুর্ঘটনার শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটারে লিখেছেন, বনসকন্ঠা থেকে ভয়াবহ খবর এসেছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা রইল। আহতদের উদ্ধারের জন্য কাজ করে চলেছে স্থানীয় প্রশাসন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top