News Flash

  • Home
  • Uncategorized
  • সিপি ও যুগ্ম সিপি-র অনুরোধ ফেরালেন না এনসিপি সুপ্রিমো, আপাতত ইডি-র দফতরে হাজিরা দিচ্ছেন না শরদ পওয়ার
Image

সিপি ও যুগ্ম সিপি-র অনুরোধ ফেরালেন না এনসিপি সুপ্রিমো, আপাতত ইডি-র দফতরে হাজিরা দিচ্ছেন না শরদ পওয়ার

মুম্বই, ২৭ সেপ্টেম্বর (হি.স.): আপাতত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিচ্ছেন না ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র সুপ্রিমো শরদ পওয়ার| আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এই আশঙ্কায় শরদ পওয়ারকে ইডি-র দফতরে হাজিরা দিতে বারণ করেছে স্বয়ং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| ই-মেল পাঠিয়ে ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শুক্রবার হাজিরা দেওয়ার কোনও প্রয়োজন নেই|’ এমনকি মুম্বইয়ের পুলিশ কমিশনার সঞ্জয় বারভে এবং মুম্বইয়ের যুগ্ম পুলিশ কমিশনার শরদ পওয়ারের বাড়িতে গিয়ে অনুরোধ জানান, শুক্রবার ইডি-র দফতরে হাজিরা না দিলে ভালো হয়! তবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে|

এরপরই এনসিপি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে শরদ পওয়ার জানান, ‘এই মুহূর্তে ইডি-র দফতরে হাজিরা দিচ্ছি না| ইডি-র দফতরে হাজিরা না দেওয়ার জন্য অনুরোধ করেছেন মুম্বইয়ের নগরপাল এবং যুগ্ম নগরপাল|’ এনসিপি নেতা জিতেন্দ্র জানিয়েছেন, ‘ইডি-র দফতরে হাজিরা না দেওয়ার জন্য শরদ পওয়ারজিকে অনুরোধ করেছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার|’ ইডি-র ই-মেল-এর প্রেক্ষিতে এনসিপি নেতা নবাব মালিক জানিয়েছেন, ‘ই-মেল পাঠিয়ে ইডি জানিয়েছে, শুক্রবার হাজিরা দেওয়ার কোনও প্রয়োজন নেই| যখন প্রয়োজন হবে, ইডি তাঁকে জানাবে|’

অর্থ তছরুপ মামলায় শুক্রবার ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের| শরদ পওয়ারের হাজিরাকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে জন্য ইডি-র দফতর ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল| নিরাপত্তার জন্য ড্রোনও ব্যবহার করে মুম্বই পুলিশ| সমস্ত ধরনের সাবধানতা অবলম্বন করা হয়| কিন্তু, পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যায়| দুপুরেই পওয়ারের মুম্বইয়ের বাসভবনে যান মুম্বইয়ের নগরপাল ও যুগ্ম নগরপাল| সিপি ও জয়েন্ট সিপি-র অনুরোধ ফেরাননি এনসিপি সুপ্রিমো| দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে পওয়ার জানান, এই মুহূর্তে ইডি-র দফতরে হাজিরা দেবেন না তিনি|

ইডি-র দফতরে শরদ পওয়ারের হাজিরা প্রসঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, ‘কী হচ্ছে, তা সরকারের দেখা উচিত| এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা উচিত ইডি-র| পওয়ারজি একজন বড় মাপের নেতা, গোটা রাজ্যজুড়ে তাঁর সমর্থক রয়েছে| রাজ্যে প্রভাব পড়তেই পারে|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top