News Flash

  • Home
  • Uncategorized
  • ভুটালে ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার, মৃত্যু দু’জন পাইলটের
Image

ভুটালে ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার, মৃত্যু দু’জন পাইলটের

থিম্পু ও নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): ভুটানে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার ‘চিতা’ হেলিকপ্টার| হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন পাইলট| শুক্রবার দুপুর একটা নাগাদ কপ্টার দুর্ঘটনাটি ঘটেছে ভুটানের ইয়ংফুল্লার কাছে| অরুণাচল প্রদেশের খির্মু থেকে ভুটানের ইয়ংফুল্লা অভিমুখে যাচ্ছিল ‘চিতা’ হেলিকপ্টারটি| কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন ভারতীয় সেনা পাইলট, অপরজন ভুটান সেনার পাইলট|

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল অমন আনন্দ জানিয়েছেন, শুক্রবার দুপুর একটা নাগাদ ইয়ংফুল্লার কাছে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর ‘চিতা’ হেলিকপ্টার| দুপুর একটার পর থেকেই ‘চিতা’ হেলিকপ্টারের সঙ্গে রেডিও ও ভিজ্যুয়াল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়| অরুণাচল প্রদেশের খির্মু থেকে ভুটানের ইয়ংফুল্লা অভিমুখে যাচ্ছিল ‘চিতা’ হেলিকপ্টারটি| সেনাবাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন পাইলট| তাঁদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ভারতীয় সেনা পাইলট, অপরজন ভুটান সেনার পাইলট|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top