News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামী চিন্ময়ানন্দ মামলায় নতুন মোড়! অভিযোগকারিণীকেই গ্রেফতার করল সিট
Image

স্বামী চিন্ময়ানন্দ মামলায় নতুন মোড়! অভিযোগকারিণীকেই গ্রেফতার করল সিট

শাহজাহানপুর, ২৫ সেপ্টেম্বর (হি.স.): স্বামী চিন্ময়ানন্দ মামলায় এবার নতুন মোড়| অভিযোগকারিণী আইনের ছাত্রীকেই এবার গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)| অভিযোগকারিণী আইনের ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ, স্বামী চিন্ময়ানন্দের কাছ তোলাবাজির চেষ্টা করেছে ওই তরুণী| বুধবার সকালে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় ওই তরুণীকে| ছাত্রীর পরিবারের অভিযোগ, বিশেষ তদন্তকারী দল কার্যত জোর করে টানতে টানতে নিয়ে গিয়েছে তাঁদের মেয়েকে| সিট সূত্রের খবর, গ্রেফতার করার পরই ওই তরুণীকে প্রথমে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়| মেডিক্যাল পরীক্ষা শেষে ওই আইনের ছাত্রীকে স্থানীয় আদালতে তোলা হয়| আদালতে তোলা হলে ওই তরুণীকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি|

উত্তর প্রদেশ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) ওসি সিং জানিয়েছেন, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে অভিযোগ আনা ওই আইনের ছাত্রীকে| প্রসঙ্গত, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতেই, যৌন নিগ্রহ ও অপহরণ মামলায় প্রবীণ বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে গ্রেফতার করেছিল সিট| গত ২৪ আগস্ট চিন্ময়ানন্দের বিরুদ্ধে প্রথম অভিযোগ এনেছিলেন ওই ছাত্রী| এবার অভিযোগকারিণীকেই গ্রেফতার করল সিট| বুধবার সকালে গ্রেফতার করার পরই আদালতে তোলা হয় ওই আইনের ছাত্রীকে| জামিনেরও আর্জি জানান ওই তরুণীর আইনজীবী| কিন্তু, জামিনের আর্জি খারিজ করে দিয়ে ওই তরুণীকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top