News Flash

  • Home
  • Uncategorized
  • জেল-বন্দি পি চিদম্বরমের সঙ্গে সাক্ষাত্ সোনিয়া-মনমোহনের, খোঁচা বিজেপির
Image

জেল-বন্দি পি চিদম্বরমের সঙ্গে সাক্ষাত্ সোনিয়া-মনমোহনের, খোঁচা বিজেপির

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): আইএনএক্স মিডিয়া (সিবিআই) দুর্নীতি মামলায় এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম| আগামী ৩ পর্যন্ত তিহাড় জেলেই বন্দি থাকতে হবে পি চিদম্বরমকে| জেল থেকে তিনি মুক্তি পাবেন কি পাবেন না, তা ঠিক হবে ৩ অক্টোবরই| জেল-বন্দি প্রবীণ কংগ্রেস নেতার সঙ্গে সোমবার সকালে দেখা করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| পি চিদম্বরমের ছেলে তথা কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের সঙ্গে তিহাড় জেলে গিয়ে প্রবীণ কংগ্রেস নেতার সঙ্গে দেখা করেছেন সোনিয়া ও মনমোহন|

জেল-বন্দি পি চিদম্বরমের সঙ্গে দেখা করার জন্য কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম| তিহাড় জেলের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্তি জানিয়েছেন, ‘সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংয়ের প্রতি আমার বাবা এবং আমার পরিবার কৃতজ্ঞ| রাজনৈতিক লড়াইয়ে আমরা আরও উত্সাহ পেলাম|’ তবে, সোনিয়া ও মনমোহনের এই ‘সৌজন্য সাক্ষাত্’-কে কটাক্ষ করতে পিছপা হয়নি ভারতীয় জনতা পার্টি| নাগপুরে মহারাষ্ট্রের অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা সুধীর মুঙ্গাতিওয়ার জানিয়েছেন, ‘নিশ্চয়ই কোনও বাধ্যবাধকতা ছিল, অথবা তাঁদের মধ্যে এই আশঙ্কা রয়েছে যে, পি চিদম্বরম কোনও গোপন তথ্য ফাঁস করে দিতে পারেন|’

প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া (সিবিআই) মামলায় গত ৫ সেপ্টেম্বর থেকে তিহাড় জেলে বন্দি রয়েছেন পি চিদম্বরম| কিছুদিন আগেই তিহাড় জেলে ৭৪ তম জন্মদিন উদযাপন করেছেন প্রবীণ এই কংগ্রেস নেতা| আগামী ৩ অক্টোবর পর্যন্ত তাঁকে তিহাড় জেলেই বন্দি থাকতে হবে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top