News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্তর পরিমাণে ইয়াবা টেবলটে সহ ধৃত যুবক
Image

বিস্তর পরিমাণে ইয়াবা টেবলটে সহ ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের কাছে এডি নগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার টিআর০৭১২২৪ নম্বরের একটি গাড়িতে তল্লাসি চালিয়ে আবুল হাসান নামে এক যুবকের কাছ থেকে পঞ্চাশ হাজার ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করেছে৷ পুলিশ জানিয়েছে এই ইয়াবা টেবলেট ওই যুবক নাগেরজলা থেকে সোনামুড়া নিয়ে যাচ্ছিল৷ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নাগেরজলা থেকে এই ইয়াবা সহ যুবককে গাড়ি থেকে আটক করেছে৷


এদিকে, শারদ উৎসবকে শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে ধর্মনগর থানার পুলিশ ধারাবাহিক ভাবে নেশা বিরোধী অভিযান জারি রেখেছে৷ রবিবার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর এলাকায় অভিযান চালিয়ে দেশি মদের কারখানা ভেঙে গুড়িয়ে দিল ধর্মনগর থানার পুলিশ৷

একই সাথে দেশী মদ তৈরী করার সামগ্রী নষ্ট করে দেওয়া হয়৷ দীর্ঘদিন ধরে রাজনগরের এই গভীর জঙ্গলে দেশি মদ তৈরির কারখানা গুলি অবৈধ ভাবে চলছিল৷ প্রতিদিন এই দেশী মদের কারখানা থেকে প্রচুর পরিমান মদ ধর্মনগর শহর এলাকায় সরবরাহ করা হত৷ অবশেষে এইদিন গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার এসআই রতন রবি দাসে নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনী মদের কারখানাটি ভেঙে গুড়িয়ে দেয়৷ নষ্ট করে দেওয়া হয় কারখানায় তৈরী হওয়া প্রচুর পরিমানের দেশী মদ৷ এই অভিযানে পুলিশ অবশ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top