News Flash

  • Home
  • Uncategorized
  • আইনের ছাত্রীকে যৌন নিগ্রহ ও অপহরণ মামলা : গ্রেফতার প্রবীণ বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ
Image

আইনের ছাত্রীকে যৌন নিগ্রহ ও অপহরণ মামলা : গ্রেফতার প্রবীণ বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ

শাহজাহানপুর (উত্তর প্রদেশ), ২০ সেপ্টেম্বর (হি.স.): রেহাই পেলেন না প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ| শাহজাহানপুরের আইনের ছাত্রীকে যৌন নিগ্রহ ও অপহরণ মামলায় প্রবীণ বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে অবশেষে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)| শুক্রবার সকালেই ‘দিব্য ধাম’ বাসভবন থেকে স্বামী চিন্ময়ানন্দকে গ্রেফতার করেছে সিট|

শাহজাহানপুরের এসএস ল’কলেজের আইনের ছাত্রীকে যৌন নিগ্রহ ও অপহরণ মামলায় কিছুদিন আগেই প্রবীণ বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে দীর্ঘ সাত ঘন্টা ধরে জেরা করেছিল বিশেষ তদন্তকারী দল (সিট)| স্বামী চিন্ময়ানন্দ মামলায় যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠছিল| অবশেষে শুক্রবার সকালেই উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করল স্বামী চিন্ময়ানন্দকে| স্বামী চিন্ময়ানন্দের আইনজীবী পূজা সিং জানিয়েছেন, কড়া নিরাপত্তা বেষ্টনীতে শুক্রবার সকালে ‘দিব্য ধাম’ বাসভবন থেকে স্বামী চিন্ময়ানন্দকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)| গ্রেফতার করার পর তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়|

প্রসঙ্গত, টানা এক বছর ধরে চিন্ময়ানন্দ তাঁকে যৌন নিগ্রহ ও ব্ল্যাকমেল করেছেন বলে অভিযোগ করেছেন ওই আইনের ছাত্রী| তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মেরে ফেলারও হুমকি দিয়েছে চিন্ময়ানন্দ, দাবি ওই তরুণীর| ইতিমধ্যেই পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন ওই আইনের ছাত্রী| অবশেষে স্বামী চিন্ময়ানন্দকে গ্রেফতার করল সিট|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top