News Flash

  • Home
  • Uncategorized
  • বিপাকে পরে রাস্তায় নেমেছে নেশা কারবারিরা, বাম যুবাদের মিছিলকে কটাক্ষ বিজেপির
Image

বিপাকে পরে রাস্তায় নেমেছে নেশা কারবারিরা, বাম যুবাদের মিছিলকে কটাক্ষ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্ঢেম্বর৷৷ নেশা কারবারীরা বিপাকে পড়েছেন, তাই তারা রাস্তায় নেমেছেন৷ গতকাল বাম যুব সংগঠনের মিছিল ও জমায়াতকে আজ (মঙ্গলবার) সাংবাদিক সম্মেলনে এভাবেই কটাক্ষ করেছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তাঁর কথায়, ত্রিপুরায় সরকার পরিবর্তনের পর নেশা কারবারিদের চিহ্ণিত করে ধরপাকড় শুরু হয়েছে৷ তাই, তারা এখন রাস্তায় নেমেছে৷


এদিন নবেন্দুবাবু বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ণ দেখছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাই ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর নেশা কারবারিদের চিহ্ণিত করে ধরপাকড় চলছে৷ ফলে তাদের রাতের ঘুম উবে গেছে৷ তাই, এখন তারা রাস্তায় নেমে আত্মরক্ষার কৌশল নিয়েছে৷


তিনি বিধানসভায় বিরোধী উপনেতা বাদল চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বলেন, নেশা কারবারিরা এখন বিপাকে পড়েছে সে-কথা বাদলবাবুর বক্তব্যে স্পষ্ট হয়েছে৷ তিনিও মনে করেন, সিপিএমের অনেক নেতা ওই নেশা কারবারের সাথে যুক্ত থাকার কারণে জেলে যাবেন৷


নবেন্দুবাবু আজ কটাক্ষের সুরে বলেন, নেশা কারবারিদের রোজগার বন্ধ হয়ে গেছে৷ তাদের চিহ্ণিত করা হচ্ছে৷ তিনি বলেন, পুলিশ এখন স্বাধীনভাবে তদন্ত করছে৷ ত্রিপুরায় যে অবৈধ অর্থনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে তা সমাপ্ত করতে হবে৷ সেই লক্ষ্যে এগিয়ে চলেছে ত্রিপুরা সরকার, দাবি করেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top