News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচন : প্রস্তুতি তুঙ্গে
Image

উপনির্বাচন : প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ৷৷ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির ভোট প্রচার রীতিমতো তুঙ্গে উঠেছে৷ এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হচ্ছে৷ সবকটি দলই প্রচারে শামিল হয়েছে৷ তবে, শাসকদল বিজেপি’র মনোনীত প্রার্থী মিমি মজুমদার প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছেন৷ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ভোট গ্রহণ আগামী ২৩ সেপ্ঢেম্বর৷ ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছেন বিজেপি প্রার্থী মিমি মজুমদার৷

তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন৷ ভোট প্রচারে গিয়ে তিনি গণদেবতাদের কাছ থেকে ব্যাপক সাড়াও পাচ্ছেন৷ স্বাভাবিক কারণেই জয় সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী৷ মিমি মজুমদার শনিবার ভোট প্রচারে গিয়ে জানান, এলাকার সার্বিক উন্নয়নই হবে তার কাজ৷ তিনি জনকল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়েই ভোটে লড়ছেন৷ জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি বিশ্বাসী৷ জনগণের সেই বিশ্বাসের সঠিক মর্যাদা দিতে তিনি সবসময়ই চেষ্টা করবেন৷ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়কের অসমাপ্ত কাজগুলি অগ্রাধিকারের ভিত্তিতে করবেন বলেও জানান তিনি৷ এলাকার রাস্তাঘাট সংস্কার, সর্বত্র পানীয় জলের বন্দোবস্ত করা সহ অন্যান্য সমস্যাগুলি সম্পর্কেও ভোট প্রচারে গিয়ে তিনি অবগত হচ্ছেন৷ বিধানসভায় তিনি এসব বিষয় নিয়ে কথা বলবেন৷ নির্বাচনে জয় সম্পর্কে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস দলের প্রার্থীরাও ভোট প্রচারে শামিল হয়েছেন৷ ভোটপর্ব অবাদ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে তারা সরকার, প্রশাসন ও নির্বাচন দপ্তরের কাছে দাবি জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top