News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিদেশীয় টি-২০ সিরিজে রবিবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
Image

ত্রিদেশীয় টি-২০ সিরিজে রবিবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ঢাকা, ১৫ জুন (হি.স.) : ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে আজ রবিবার বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। শনিবার ঢাকার শের ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে মহম্মদ নবি ও নাজিবুল্লা জাদরানের বিস্ফোরক ব্যাটিংয়ের জোরে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ২৮ রানে পরাজিত করল আফগানরা।


প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হারের পর এদিন টসে জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবোয়ে। বেশ দুলকি চালেই চলছিল খেলা। কিন্তু ১৭তম ওভারে হঠাতই ব্যাট হাতে জ্বলে উঠলেন সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো মহম্মদ নবি। ১৭তম ওভারে তেন্দাই চাতারার শেষ ৪টি বল গ্যালারিতে পাঠালেন অভিজ্ঞ আফগান ব্যাটসম্যান।


নবি থামতেই জ্বলে উঠল নাজিবুল্লা জাদরানের ব্যাট। ১৮তম ওভারে নেভিল মাদজিভার প্রথম তিনটি বলে এবার ছক্কা হাঁকালেন তিনি। টানা সাত বলে সাতটি ছয় হাঁকিয়ে ম্যাচে প্রাণের সঞ্চার করেন এই দুই আফগান ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে নবি-জাদরানের ব্যাটেই নির্ধারিত ২০ ওভারে জিম্বাবোয়েকে ১৯৮ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় আফগানিস্তান। শেষ ৪ ওভারে ৭৪ রানের পাশাপাশি পঞ্চম উইকেটে এই দুই আফগান ব্যাটসম্যান ১০৭ রানের অবদান রাখেন। ৩০ বলে ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে বিধ্বংসী ৬৯ রানের ইনিংস খেলেন জাদরান। পাশাপাশি ৪ ছক্কায় ১৮ বলে ধুন্ধুমার ৩৮ রানের ইনিংস আসে নবির ব্যাট থেকে।


জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রানেই থমকে যায় জিম্বাবোয়ের ইনিংস। ২৮ রানে জয়লাভ করে আফগানরা। জিম্বাবোয়ের হয়ে ২২ বলে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন রেগিস চাকাবভা। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন ফরিদ আহমেদ ও অধিনায়ক রশিদ খান। ১টি করে উইকেট পান করিম জানাত ও গুলবাদিন নইব। একমাত্র টেস্টে বাংলাদেশকে পরাজিত করার পর টি-২০ সিরিজেও জয় দিয়ে অভিযান শুরু করল রশিদের দল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top