News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থ তছরুপ মামলায় এবার ইডি-র নজরে নীরবের ভাই, নেহালের বিরুদ্ধে রেডকর্ণার নোটিশ ইন্টারপোলের
Image

অর্থ তছরুপ মামলায় এবার ইডি-র নজরে নীরবের ভাই, নেহালের বিরুদ্ধে রেডকর্ণার নোটিশ ইন্টারপোলের

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলার অন্যতম অভিযুক্ত নীরব মোদীর ভাই নেহাল দীপক মোদী| অর্থ তছরুপ মামলায় শুক্রবার নীরবের ভাই নেহালের বিরুদ্ধে রেডকর্ণার নোটিশ জারি করেছে ইন্টারপোল| এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধেই এই পদক্ষেপ করা হয়েছে। এর ফলে, বিশ্বের যে কোনও দেশে তাঁকে গ্রেফতার-আটক করা যাবে। ৪০ বছর বয়সি নেহালের জন্ম বেলজিয়ামে| ১৯৭৯ সালের ৩ মার্চ জন্মগ্রহণ করেছিলেন তিনি| নেহাল ইংরেজি, গুজরাটি এবং হিন্দি ভাষায় কথা বলতে সাবলীল|

অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত নেহাল দীপক মোদীর বিরুদ্ধে শুক্রবার গ্লোবাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোল| রেডকর্ণার নোটিশে ১৯২টি সদস্য রাষ্ট্রের কাছে ইন্টারপোল আবেদন রেখেছে, নেহাল দীপক মোদীকে দেখা মাত্রই যেন গ্রেফতার অথবা আটক করা হয়| নীরব মোদীর বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘ফায়ারস্টার ডায়মন্ড আইএনসি’-র ডিরেক্টর ছিলেন নেহাল। গত বছর নীরব মোদীরা দেশ ছেড়ে পালানোর এক মাস পরই তাদের দেউলিয়া ঘোষণা করার জন্য মার্কিন আদালতে আবেদন করে ওই সংস্থা। এ ছাড়াও ‘ইথাকা ট্রাস্ট’ নামের আর একটি সংস্থার সঙ্গে নেহাল মোদী যুক্ত ছিলেন বলে দাবি ইডি-র তদন্তকারীদের। তাঁদের দাবি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঋণের টাকায় ওই সংস্থার মাধ্যমে দাদার জন্য সম্পত্তি কিনে রাখতেন তিনি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতি কাণ্ডের চার্জশিটেও তাঁর নাম রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি, হংকং, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, আমেরিকা, বার্বাডোজ-সহ আরও বিভিন্ন জায়গায় যে ভুয়ো সংস্থাগুলির মাধ্যমে ঘুরপথে ঋণের টাকা বিদেশে পাচার করা হয়েছিল, সেই সংক্রান্ত প্রমাণ লোপাট এবং নীরব মোদীদের দেশ ছেড়ে পালাতে সাহায্য করার অভিযোগও রয়েছে নেহাল মোদীর বিরুদ্ধে। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top