News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন সাহায্যে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তানই, স্বীকারোক্তি ইমরান খানের
Image

মার্কিন সাহায্যে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তানই, স্বীকারোক্তি ইমরান খানের

ইসলামাবাদ, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : জঙ্গিদের স্বর্গরাজ্য পাকিস্তান। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জঙ্গিদের লালন–পালন করছে ইসলামাবাদ। দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে এই দাবি করে এসেছে ভারত। এবার নিজের মুখেই সেকথা মেনেও নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার বিস্ফোরক স্বীকারোক্তিতে ইমরান জানান, আশির দশক থেকেই আমেরিকার মদতে জঙ্গিদের ট্রেনিং চলছে পাকিস্তানে। আর পাক প্রধানমন্ত্রীর এই স্বীকারোক্তির পরেই সরগরম আন্তর্জাতিক মহল। রাশিয়ার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ইমরান বলেন, ‘‌আশির দশকে এই মুজাহিদ্দিন জঙ্গিদের পাকিস্তানে ট্রেনিং দেওয়া হত। টাকা ঢালত আমেরিকা। আর এদের ব্যবহার করা হত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। কারণ সেই সময় আফগানিস্থান ছিল সোভিয়েতের দখলে।’‌ এখানেই শেষ নয়, ইমরানের আরও দাবি, এখন ওই জঙ্গিরাই পাকিস্তানের বিরুদ্ধে। এমনকি আমেরিকাও মনে করছে এটা আর জেহাদ নয়, কেবল সন্ত্রাসবাদ। না থেমে এর সঙ্গেই পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‌এই যুদ্ধে পাকিস্তান ৭০ হাজার মানুষকে হারিয়েছে। পাশাপাশি ১০০ বিলিয়ন ডলারের অর্থনীতি নষ্ট হয়েছে আমাদের। তবুও দিনের শেষে আমেরিকার বক্তব্য পাকিস্তানের জন্যই নাকি আফগানিস্থানে সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব হয়নি।’‌ ‌‌ 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top