News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাভাবিক পরিস্থিতির খুব কাছেই পৌঁছিয়ে গিয়েছে কাশ্মীর : ডিজিপি
Image

স্বাভাবিক পরিস্থিতির খুব কাছেই পৌঁছিয়ে গিয়েছে কাশ্মীর : ডিজিপি

শ্রীনগর, ১১ সেপ্টেম্বর (হি.স.) : ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীর। স্বাভাবিক পরিস্থিতির অনেক কাছাকাছি চলে গিয়েছে উপত্যকা। বুধবার এমনই জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি দিলবাগ সিং।

এদিন শ্রীনগরে সাংবাদিক সম্মেলনে দিলবাগ সিং জানিয়েছেন, স্বাভাবিক পরিস্থিতির খুব কাছাকাছি পৌঁছিয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীর। গোটা অঞ্চলকে ধরলে জম্মুর ১০টি জেলাই পুরোপুরি স্বাভাবিক। স্কুল, কলেজ এবং অফিসগুলি খোলা রয়েছে। লেহ এবং কার্গিল স্বাভাবিক। কোনও রকমের নিষেধাজ্ঞা সেখানে নেই। ৯০ শতাংশের বেশি জায়গায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ১০০ শতাংশ টেলিফোন এক্সচেঞ্জ স্বাভাবিক কাজ করছে। রাজ্যের দুইটি জেলায় মোবাইল ফোন পরিষেবা চালু করা হয়েছে।

সোপোরে এনকাউন্টার প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, ‘সোপোরে বহু সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছিল লস্কর জঙ্গি আসিফ| এক মাসেরও বেশি সময় ধরে সক্রিয় ছিল আসিফ| ওভার গ্রাউন্ড ওয়ার্কাদের দ্বারা পোস্টার ছাপিয়ে সাধারণ নাগরিকদের হুমকি দেওয়ার কাজ করেছিল আসিফ|’ ডিজিপি আরও জানিয়েছেন, ‘বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, বুধবার সকালে নাকা তল্লাশি চালানো হয়| পালিয়ে যাওয়ার সময় আসিফকে থামতে বলা হয়েছিল, কিন্তু থামা তো দূরের কথা সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে সে গ্রেনেড নিক্ষেপ করে| তখনই দু’জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাঁরা এখন বিপদমুক্ত|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top