News Flash

  • Home
  • Uncategorized
  • সন্দেহভাজন দুই যুবককে পুলিশে দিল জনতা, তল্লাসিতে মিলল ব্রাউনসুগার
Image

সন্দেহভাজন দুই যুবককে পুলিশে দিল জনতা, তল্লাসিতে মিলল ব্রাউনসুগার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর ৷৷ মঙ্গলবার ব্রাউন সুগার-সহ এক যুবককে পুলিশ আটক করেছে৷ সন্দেহভাজন আরও এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে৷ তদন্তের স্বার্থে পুলিশ ওই যুবকের পরিচয় গোপন রেখেছে৷ আগরতলার প্রগতি রোডের ঘটনা৷


এদিন সকালে এক যুবকের কাছ থেকে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ধৃত যুবক তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছে৷ পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ছুটে এসে দুই যুবককে আটক করা হয়েছে৷ পুলিশের কথায়, এক যুবকের কাছে একটি ছোট কৌটায় ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ তবে, ওই ব্রাউন সুগারের পরিমাণ মেপে দেখা হয়নি৷ এদিকে, সন্দেহভাজন আরও এক যুবককে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে৷ পশ্চিম আগরতলা থানার পুলিশের দাবি, তাদের জিজ্ঞাসাবাদ করলেই সমস্ত তথ্য বেরিয়ে আসবে৷


স্থানীয় জনগণের বক্তব্য, আজ সকালে ওই দুই যুবককে প্রগতি রোডে ঘোরাফেরা করতে দেখা গেছে৷ তাদের চালচলনে সন্দেহ হওয়ায় এলাকাবাসী মিলে দুজনকেই মেহের কালীবাড়িতে নিয়ে যান৷ সেখানেই পুলিশ এসে তাদের আটক করেছে৷ তাদের দুজনের পকেটে তল্লাশি চালিয়ে একটি কৌটায় ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ জনৈক এলাকাবাসীর কথায়, ধৃত দুই যুবকের মধ্যে একজনের বাড়ি অ্যাডভাইজার চৌমুহনিতে৷ তবে তার পরিচয় সম্পর্কে ওয়াকিবহাল নন কেউ৷
এদিকে, পুলিশ কেন তাদের পরিচয় গোপন রেখেছে, সে-বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কারণ, নেশা সামগ্রী পাচারের সাথে অনেক ক্ষেত্রেই পুলিশ কর্মীরা দোষী সাব্যস্ত হচ্ছেন৷ এ ঘটনায় এ-রকম কিছু রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকে৷


বিলোনীয়া সংযোজন ঃ দক্ষিণ জেলার বিলোনীয়া মহকুমার রাজনগর ব্লক এলাকা থেকে পুলিশ সাতচল্লিশ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা৷


রাজনগর পিআর বাড়ি থানা সূত্রে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি কমল কর চৌধুরী রাজনগর এলাকার ঘন জঙ্গল থেকে এই গাঁজা বাজেয়াপ্ত করেছে৷ তিনটি প্লাস্টিকের কন্টেনারে ভর্তি ছিল এই গাঁজা৷ তবে কে বা কারা এই গাঁজা সেখানে মজুত রেখেছিল, সেই ব্যাপারে পুলিশ কাউকেই আটক করতে পারেনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top