News Flash

  • Home
  • Uncategorized
  • আইনশৃঙ্খলা নিয়ে যোগী সরকারকে তোপ অখিলেশের
Image

আইনশৃঙ্খলা নিয়ে যোগী সরকারকে তোপ অখিলেশের

লখউন, ১০ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে যোগী সরকারকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

মঙ্গলবার অখিলেশ যাদব জানিয়েছেন, পুলিশ নিজেই অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে যাওয়ার জন্য রাজ্যের আইনশৃঙ্খলা বেহাল অবস্থায় পৌঁছিয়ে গিয়েছে। মাউতে প্রকাশ্য দিবালোকে এক পঞ্চায়েত প্রধানকে গুলি করে হত্যা করা হয়েছে। মিথ্যা অভিযোগ দিয়ে এক নির্দোষ ব্যক্তিকে পুলিশি হেফাজতে খুন করা হয়। অবিলম্বে রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতি হওয়া প্রয়োজন।

এদিন উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্থের ১৩২ তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানান অখিলেশ যাদব। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্থের ১৩২ তম জন্মজয়ন্তী গোটা রাজ্যজুড়ে উদযাপন হচ্ছে। স্বাধীনতা সংগ্রামী হওয়ার পাশাপাশি তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তিনি ভারতের উন্নয়নের জন্য স্বপ্ন দেখেছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top