News Flash

  • Home
  • Uncategorized
  • শারদোৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত
Image

শারদোৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর ৷৷ শারদোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবিবার আগরতলায় আরক্ষা প্রশাসন, ট্রাফিক পুলিশ, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রশাসনিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷


বৈঠকে জেলা শাসক, মহকুমা শাসক, ট্রাফিক পুলিশ সুপার, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ শারদোৎসবকে কেন্দ্র করে আয়োজিত প্রশাসনিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপর প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়েছে৷ পূজা উদ্যোক্তারা প্যান্ডেল তৈরির ক্ষেত্রে যাবতীয় নিয়মকানুন মেনে কাজ করছেন কিনা তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷


পলিথিন মুক্ত পরিবেশ বজায় রাখতে পলিব্যাগ বিরোধী ব্যাপক প্রচার অভিযানের উপরও গুরুত্ব দেওয়া হবে৷ ডিজাস্টার ম্যানেজমেন্টও বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে৷ এজন্য একটি পর্যবেক্ষক দল গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়৷ তারা প্রয়োজনীয় বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে৷ ট্রাফিক পুলিশ সুপার জানান, পুজার দিনগুলিতে যানজট সমস্যা নিয়ন্ত্রণের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ রাজধানী আগরতলা শহরে প্রবেশের ক্ষেত্রে ১১টি নাকা পয়েন্ট তৈরি করা হবে৷


সেখানেই পুজার দিনগুলিতে নির্ধারিত সময়ে সমস্ত প্রকার যানবাহন আটকে দেওয়া হবে৷ পুজার দিনগুলি অবাদ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রশাসনের পক্ষ থেকে পুজা উদ্যোক্তা সহ রাজ্যবাসীর সার্বিক সহযোগিতা আহ্বান করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top