News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়েকে হত্যার ৩৩ বছর পর গ্রেপ্তার মা
Image

মেয়েকে হত্যার ৩৩ বছর পর গ্রেপ্তার মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ ৩৩ বছর আগে নিজের মেয়েকে খুন করে গা ঢাকা দিয়েছিলেন এক রমণী৷ আজ শুক্রবার তাকে পুলিশ গ্রেফতার করেছে৷


পূর্ব আগরতলা থানার ওসি মানিক দাস জানিয়েছেন, ১৯৮৬ সালে পূর্ব ডুকলি এলাকার বাসিন্দা রঞ্জন বিশ্বাসের স্ত্রী ঝুলন বিশ্বাস বসাক (৫২) নিজের মেয়েকে খুন করেছিলেন৷ ওই ঘটনায় তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছিল৷ কিন্তু, ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দেন৷ ফলে এত বছর তাকে খুঁজে পাওয়া যায়নি৷


মানিক দাসের কথায়, কিছুদিন আগে গোপন সূত্রে খবর পাওয়া যায় ওই মহিলা পূর্ব ডুকলি এলাকায় আত্মগোপন করে রয়েছেন৷ তিনি বলেন, মহিলাটি নিজের মেয়ের বাড়িতে যাতায়াত করতেন সেই খবরের ভিত্তিতে গত চারদিন ধরে সাদা পোশাকে পুলিশ নজর রেখেছিল৷ অবশেষে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে৷


তিনি জানান, ঘাতক মহিলাকে আদালতে সোপর্দ করা হবে৷ তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল, তাই তাকে এখন রিমান্ডে নেওয়ার আবেদন জানানোর প্রয়োজন নেই৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top