News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতা থেকে গ্রেফতার ১ জামাত জঙ্গি
Image

কলকাতা থেকে গ্রেফতার ১ জামাত জঙ্গি

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স) : ফের কলকাতা থেকে গ্রেফতার হল এক জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার (জেএমআই) সদস্য| ধৃতের নাম আবুল কাশেম (২২)৷ সোমবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করে তাকে| এদিন সকাল ১০ টা নাগাদ ইস্ট ক্যানাল রোড থেকে ধৃতকে গ্রেফতার করে পুলিশ|

এদিন পুলিশের তরফ থেকে জানা যায়, এদিন এসটিএফের আধিকারিকরা বিশেষ সূত্রে খবর পান কলকাতায় রয়েছে এক জেএমআই-এর সদস্য| তারপরেই সকাল ১০ টা নাগাদ তারা অভিযান চালায় ইস্ট ক্যানাল রোডে| সেখান থেকেই গজনবি ব্রিজের কাছ থেকে আটক করা হয় আবুল কাশেম ওরফে শেমকে| জানা যায় ধৃত জেএমআই এর স্থায়ী সদস্য| এদিন অভিযুক্তর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু লিফলেট ও ম্যাগাজিন| পরে গ্রেফতার করা হয় তাকে|

জানা গিয়েছে, ধৃত বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা| ইতিমধ্যেই ধৃতকে জেরা করে জেএমআই সম্পর্কে বহু তথ্য পেয়েছে পুলিশ| আজ ধৃতকে আদালতে তোলা হবে| পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, এদিন ধৃতকে নিজেদের হেপাজতে চাইবে পুলিশ৷ পুলিশের অনুমান ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেএমআই সম্পর্কে আরও তথ্য সামনে আসবে, এছাড়াও এই চক্রের সঙ্গে আর করা জড়িত আছে সেই তথ্য প্রমানও পাওয়া যাবে৷ 

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top