News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে রাসায়নিক ফ্যাক্টরিতে তীব্র বিস্ফোরণ : প্রাণ হারালেন ১২ জন শ্রমিক, জখম কমপক্ষে ৫৮ জন
Image

মহারাষ্ট্রে রাসায়নিক ফ্যাক্টরিতে তীব্র বিস্ফোরণ : প্রাণ হারালেন ১২ জন শ্রমিক, জখম কমপক্ষে ৫৮ জন

মুম্বই ও শিরপুর, ৩১ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের ধুলে জেলায় রাসায়নিক ফ্যাক্টরিতে তীব্র বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ১২ জন শ্রমিক| এছাড়াও গুরুতর জখম হয়েছেন অন্ততপক্ষে ৫৮ জন শ্রমিক| জখম শ্রমিকদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| শনিবার সকাল ৯.৪৫ মিনিট নাগাদ ধুলে জেলার শিরপুর তালুকের অন্তর্গত ওয়াঘাড়ি গ্রামে অবস্থিত রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণ হয়| রাসায়নিক কারখানার ভিতরে রাখা বেশ কয়েকটি সিলিন্ডারে বিস্ফোরণ হয়|

বিস্ফোরণের সময় কারখানার ভিতরে উপস্থিত ছিলেন কমপক্ষে ১০০ জন শ্রমিক| তাঁদের মধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও ৫৮ জন গুরুতর জখম হয়েছেন| ধুলে-র পুলিশ সুপার বিশ্বাস পান্ধারে জানিয়েছেন, রাসায়নিক কারখানায় বিস্ফোরণে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও ৫৮ জন জখম ও আহত হয়েছেন|

শিরপুর থানার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানার ভিতরে থাকা একাধিক সিলিন্ডারে বিস্ফোরণ হয়| এখনও পর্যন্ত ১২টি দেহ উদ্ধার করা হয়েছে| গুরুতর জখম অবস্থায় ৫৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| উদ্ধারকাজ চলছে|’ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল| বিস্ফোরণের পরই কারখানার ভিতরে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন| কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ| আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top