News Flash

  • Home
  • Uncategorized
  • চাল পাচারকালে পাকড়াও অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মী
Image

চাল পাচারকালে পাকড়াও অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ উদয়পুরের উত্তর চন্দ্রপুর পঞ্চায়েতের আতুরাটিলা অঙ্গনওয়াড়ী কেন্দ্রের চাল পাচারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ মঙ্গলবার অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকে চাল পাচারের সময় ধাওয়া করলে রাস্তার পাশে চালের বস্তা ফেলে বাইক নিয়ে পালিয়ে যায় পাচারযুক্ত এক ব্যক্তি৷ উপয়পুরের উত্তর চন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের আতুয়াটিলা অঙ্গনওয়াড়ী কেন্দ্রের অঙ্গনওয়াড়ী কর্মী ঝলি ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্থানীয় জনগন নানা অনিয়মের অভিযোগ করে আসছিলেন৷


তিনি নিয়মিত অঙ্গনওয়াড়ী কেন্দ্রে যান না৷ শিশু ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন৷ নিয়মিত বালাহার খাওয়ানো হয়না৷ এ নিয়ে উধর্বতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছিল ৷ কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ মঙ্গলবার অঙ্গনওয়াড়ী কর্মী এক বস্তা চাল চাপারের উদ্দেশ্যে এক ব্যাক্তির বাইকে তুলে দেন৷ খবর পেয়ে স্থানীয় লোকজনরা বেরিয়ে আসেন৷ চাল নিয়ে বাইকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷


স্থানীয় লোকজনরা বাইকের পেছনে ধাওয়া করেন, তখনই চন্দ্রপুর এলাকায় রাস্তার পাশে চালের বস্তা ফেলে বাইক নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়৷ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ আইডিএস এর এক সুপারভাইজারও ঘটনাস্থলে ছুটে আসেন৷ ঘটনা সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে তিনি বিস্তারিত খোঁজ খবর নেন৷

এ ব্যপারে আইনানুক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জনগণকে প্রতিশ্রুতি দেন৷ এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ জনতা শান্ত হন৷ এলাকাবাসীর আরও অভিযোগ অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ সোয়াবিনের প্যাকেট উদ্ধার করা হয়েছে৷ ঐসব মেয়াদ উত্তীর্ণ সোয়াবিন বাচ্চাদের খাওয়ানো হত বলে অভিযোগ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top