News Flash

  • Home
  • Uncategorized
  • গোরেগাঁও-এর শিল্পাঞ্চলে দু’টি গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বারুদ্ধ হয়ে অসুস্থ দু’জন দমকল কর্মী
Image

গোরেগাঁও-এর শিল্পাঞ্চলে দু’টি গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বারুদ্ধ হয়ে অসুস্থ দু’জন দমকল কর্মী

মুম্বই, ২৪ আগস্ট (হি.স.): মুম্বইয়ের শহরতলি গোরেগাঁও-এর শিল্পাঞ্চলে দু’টি গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড| আগুন নেভানোর সময় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন দু’জন দমকল কর্মী| শনিবার সকাল ৬.৫৭ মিনিট নাগাদ পশ্চিম গোরেগাঁও-এর উদ্যোগ নগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-এর ৭ নম্বর প্লটে অবস্থিত দু’টি গোডাউনে ভয়াবহ আগুন লাগে| ওই দু’টি গোডাউনে রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল পণ্য মজুত ছিল| গোডাউনের ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| প্রায় আধ ঘন্টার বিলম্বের পর সকাল ৭.২৫ মিনিট নাগাদ আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট আটটি ইঞ্জিন| কিন্তু, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়| দু’টি গোডাউন ও সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| আগুন নেভানোর সময় ধোঁয়ায় শ্বাসকষ্ট অনুভব করেন দু’জন দমকল কর্মী| অসুস্থ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পুলিশ ও দমকল সূত্রের খবর, ঘড়ির কাঁটায় সকাল তখন ৬.৫৭ মিনিট হবে, পশ্চিম গোরেগাঁও-এর উদ্যোগ নগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-এর ৭ নম্বর প্লটে অবস্থিত দু’টি গোডাউনে ভয়াবহ আগুন লাগে| গোডাউনের ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন| প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল ৭.২৫ মিনিট নাগাদ আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট আটটি ইঞ্জিন| কিন্তু, ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে| দু’টি গোডাউন ও সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| পুলিশ সূত্রের খবর, আগুন নেভানোর সময় ধোঁয়ায় শ্বাসকষ্ট অনুভব করেন দু’জন দমকল কর্মী| অসুস্থ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top