News Flash

  • Home
  • Uncategorized
  • অনেক মহিলারা নির্যাতনের অব্যক্ত কাহিনী কাউকে শুনাতে পারেন না : সমাজ কল্যাণ মন্ত্রী
Image

অনেক মহিলারা নির্যাতনের অব্যক্ত কাহিনী কাউকে শুনাতে পারেন না : সমাজ কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷  নির্যাতিত মহিলাদের সাহায্যে নরসিংগরস্থিত সংযোজিত আঞ্চলিক দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্র চত্বরে ‘‘ওয়ান স্টপ সেন্টারের’ দ্বারোদঘাটন করা হয়েছে আজ৷ ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ‘‘সখী’’ নামাঙ্কিত এই পশ্চিম ত্রিপুরা ওয়ান স্টপ সেন্টারের নিজস্ব নবনির্মিত দ্বিতল পাকাবাড়ির দ্বারোদঘাটন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী সান্ত্বনা চাকমা৷ তাঁর কথায়, অনেক মহিলারা নির্যাতনের অব্যক্ত কাহিনী কাউকে জানাতে পারেন না৷ এই সেন্টারটি তাদের জন্যই গড়ে তোলা হয়েছে৷

প্রসঙ্গত, ওই সেন্টারটি ২০১৭ সালের ৪ এপ্রিল থেকে মহিলা কমিশনের কার্যালয়ে পরিচালনা করা হত৷ এদিন পশ্চিম ত্রিপুরা ওয়ান স্টপ সেন্টারের দ্বারোদঘাটন করে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, বিভিন্নভাবে মহিলারা নির্যাতিত হচ্ছেন৷ এই নির্যাতনের কথা কখনও প্রকাশ পায়, আবার কখনও কেউ জানতে পারেন না৷ এই ‘‘ওয়ান স্টপ সেন্টার’’-এ নির্যাতিত মহিলাদের জরুরী চিকিৎসা, আইনী সহায়তা, পরামর্শ প্রদান, মানসিক প্রশান্তির জন্য কাউন্সিলিং করানো সহ প্রাথমিক পর্যায়ের নির্যাতিতাদের থাকার ব্যবস্থা রয়েছে৷

তাঁর দাবি, মহিলা ও পুরুষের প্রতি সমদৃষ্টিভঙ্গীই দেশকে উন্নততর করতে পারে৷ মহিলারাদের সুরক্ষায় পুরুষদেরও সচেতন করা প্রয়োজন৷ সুকল কলেজে বিভিন্ন আইনী পরিষেবা সংক্রান্ত সচেতনতা শিবির করতে হবে৷ তিনি বলেন, অনেকে জানা সত্ত্বেও নির্যাতিতাদের পাশে থাকেন না৷ সহযোগিতা করেন না৷ এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে৷ সাথে যোগ করেন, ক্লাব, সামাজিক সংস্থাগুলোকে এ সম্পর্কে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ গ্রহণ করতে হবে৷

তিনি জানান, আগামী ১ বছরের মধ্যে রাজ্যে বাকি ৭টি জেলাতেও এধরনের সেন্টার খোলার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে এবং অতিসত্বর শুধুমাত্র মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর ১৮১ চালু করার দিশাতেও কাজ হচ্ছে৷ তিনি আরও বলেন, রাজ্যকে মডেল স্টেট এবং নেশামুক্ত রাজ্য গঠন করতে চাইছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ এক্ষেত্রে রাজ্য সরকারের পাশাপাশি সমাজের সকলস্তরে মানুষকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে৷

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণধন দাস বলেন, সামাজিক সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের মানসিকতা গড়ে ওঠা উচিত৷ বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডা দিলীপ দাস বলেন, আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই নির্যাতিতাদেরই দোষী সাব্যস্ত করা হয়৷ আত্মীয় পরিজনরা তার থেকে মুখ ফিরিয়ে নেয়৷ নির্যাতিতার সঠিক ন্যায়ের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে৷ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন অস্মিতা বণিক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা গুঞ্চা সনোরার, জেলা সমাজ শিক্ষা পরিদর্শক সুদীপ দেববর্মা প্রমুখ৷ এখানে উল্লেখ্য, ওয়ান স্টপ সেন্টার সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প৷ পাঁচ শয্যা বিশিষ্ট এই সেন্টারের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নির্যাতিতা মহিলারাই সাহায্য পাবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top