News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ডেন্টাল হাসপাতাল স্থাপনের চিন্তা ভাবনা চলছে, জানালেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে ডেন্টাল হাসপাতাল স্থাপনের চিন্তা ভাবনা চলছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ বর্তমান সরকার রাজ্যকে একটি মেডিক্যাল হাব বানানোর প্রয়াস নিয়েছে৷ রাজ্য সরকার রাজ্যে একটি ডেন্টাল হাসপাতাল স্থাপনের বিষয়েও চিন্তাভাবনা করছে৷ আগামী ৩১-আগস্ট আগরতলায় উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করা হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ মহাকরণের ২নং কনফারেন্স হলে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আয়োজিত দন্ত শল্য চিকিৎসকদের একদিনের প্রশিক্ষণ ও কর্মশালায় প্রধান অতিথির ভাষণে একথাগুলো বলেন৷ এই কর্মশালায় প্রায় ১০০ জন দন্ত শল্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী অংশ নেন৷
প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, ডাক্তার ও শিক্ষকগণ সমাজ বদলে দিতে পারেন৷ ডাক্তারী পেশা সমাজে সবচাইতে সম্মানজনক পেশা৷

সাধারণ মানুষ ডাক্তারদের ভগবান বলে মান্য করেন৷ তাই চিকিৎসকদের আরো ধৈর্যশীল হতে হবে৷ যে যেই গ্রামে কাজ করেন সেখানকার সমাজ ব্যবস্থার সাথে সম্পৃক্ত হতে হবে৷ তবেই ধীরে ধীরে সমাজের আস্থা অর্জন করতে পারবেন৷ মানুষ আপনাদের আপন মনে করবেন, শ্রদ্ধা করবেন৷ যেমনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ’মনকি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে দেশের মানুষের সাথে কথা বলে তাদের মন জয় করেছেন৷ দেশবাসী নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন৷ তিনি বলেন, রাজ্য সরকার রাজ্যের দন্ত চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে আরও আধুনিক করা যায় সে বিষয়ে সচেষ্ট রয়েছেন৷ বাম আমলে স্বাস্থ্য ব্যবস্থায় অনিয়ম ছিল৷ এখন ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসছে৷ আমরাও চাইছি রাজ্যে স্বাস্থ্যের সার্বিক উন্নয়নে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ বা পি পি পি মডেল গড়ে উঠুক৷ পি পি পি মডেলে রাজ্যবাসী আরও ভাল স্বাস্থ্য পরিষেবার সুুযোগ পাবেন৷


রাজ্যে কর্মসংস্থানের উল্লেখ করে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, আগে মানুষ কর্মসংস্থানের বিষয়ে গুজরাট, মহারাষ্ট্র, উত্তর-প্রদেশ, হরিয়ানার নাম উল্লেখ করত৷ ত্রিপুরাকে গুরুত্ব দিত না৷ আজ দেশবাসীর কাছে এ ধারণা পাল্টাচ্ছে৷ ধীরে ধীরে ত্রিপুরা স্বনির্ভর রাজ্য হওয়ার পথে এগিয়ে চলেছে৷ ক’ষি, পর্যটন, কুটিরশিল্প, বাঁশ চাষ, মৎস্য চাষ প্রভ’তি বিকল্প স্ব-রোজগারে ত্রিপুরা এগিয়ে চলেছে৷ সরকার চায় সবকা সাথ সবকা বিকাশ৷ তিনি বলেন, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টার থেকে জানাযায় বর্তমানে রাজ্যে প্রক’ত বেকার রয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৪০০ জন৷ বহু বেকার লোন নিয়ে বা অন্যভাবে কর্মসংস্থানে যুক্ত হয়েছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় যাতে সার্বিক উন্নয়ন হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সচেষ্ট রয়েছেন৷ প্রধানমন্ত্রী বলেছেন, ত্রিপুরার মানুষ থেকে শিখতে হবে৷ এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে৷ মুখ্যমন্ত্রী ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয়৷ নরেন্দ্র মোদী অনেক কিছু ত্যাগ করেছেন বলেই প্রধানমন্ত্রী হয়েছেন৷ আমরা সবাইকে নিয়ে মডেল রাজ্য বানাতে চাই৷
বিশেষ অতিথির ভাষণে স্বাস্থ্য দপ্তরের সচিব ডা. দেবাশিষ বসুু বলেন, দন্ত শল্য চিকিৎসার সার্বিক উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছেন৷

দন্ত শল্য চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে আরো আন্তরিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার আহ্বান জানান তিনি৷ সচিব বলেন, রাজ্য সরকার ডেন্টাল এসিস্ট্যান্ট ও দন্ত শল্য চিকিৎসক নিয়োগে উদ্যোগ নেবে৷ এছাড়া বক্তব্য রাখেন ডেন্টাল কাউন্সিল অব ইণ্ডিয়ার সদস্য ডা. মানিক সাহা৷ স্বাগত ভাষণ দেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা অদিতি মজমদার, দন্ত শল্য চিকিৎসা বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন বহির্রাজ্য থেকে আগত ডা. ধীরেন্দ্র শ্রীবাস্তব ও ডা. বিনীতা শ্রীবাস্তব৷ কর্মশালায় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য অধিকর্তা ডা. পি কে মজমদার, স্বাস্থ্য ও জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top