News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাভাবিকের পথে উপত্যকা, পাঁচ জেলায় চালু ইন্টারনেট
Image

স্বাভাবিকের পথে উপত্যকা, পাঁচ জেলায় চালু ইন্টারনেট

শ্রীনগর, ১৭ আগস্ট (হি স) : শনিবার থেকেই অনেকটা স্বাভাবিকের পথে জম্মু-কাশ্মীর। টেলিফোন ও মোবাইল পরিষেবার ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে অনেকটাই। এদিন সকাল থেকেই জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় চালু হল ২জি ইন্টারনেট পরিষেবা। চালু কাশ্মীরের ১৭টি টেলিফোন এক্সচেঞ্জও।

জম্মু, রেসাই, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলায় শনিবার সকাল থেকেই চালু হল ২জি ইন্টারনেট পরিষেবা। কাশ্মীর উপত্যকার ১৭টি টেলিফোন এক্সচেঞ্জ চালু করে দেওয়া হয়েছে। প্রায় ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে আপাতত এই ১৭টি চালু করা হলেও শিগগিরই সবগুলিই চালু করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

নাগরিকদের বসবাসের এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা এবং শ্রীনগর এয়ারপোর্টের টেলিফোন এক্সচেঞ্জ প্রথম দফায় চালু করা হল। মধ্য কাশ্মীরের বুদগাম, সোনমার্গ, মনিগামে চালু হয়েছে ল্যান্ডলাইন। উত্তর কাশ্মীরের গুরেজ, টেংমার্গ. উরি কেরান কারনা এবং তাংধার এলাকায় চলছে টেলিফোন এক্সচেঞ্জ। দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্দ এবং পহেলগাঁওয়ে টেলিফোন এক্সচেঞ্জ স্বাভাবিক করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top