News Flash

  • Home
  • Uncategorized
  • জেইই ও নিট পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রার্থীদের পুণে পাঠানোর উদ্যোগ সরকারের
Image

জেইই ও নিট পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রার্থীদের পুণে পাঠানোর উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট ৷৷ জেইই-মেইন এবং নিট পরীক্ষায় সাফল্য অর্জনে রাজ্যের ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণের জন্য পুণেস্থিত দক্ষনা ফাউন্ডেশনের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার৷ ওই সংস্থা বিনামূল্যে রাজ্যের ছাত্র-ছাত্রীদের কোচিং দেবে৷


এ বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, রাজ্যের ছাত্র ছাত্রীদের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং নিট পরীক্ষায় সাফল্য অর্জনের বিশেষ কোচিং এর জন্য একটি এনজিওর সাথে চুক্তি করেছে রাজ্য সরকার৷ পুণেস্থিত দক্ষনা ইন্ডিয়া এডুকেশন ট্রাস্ট ফান্ড এনজিও রাজ্যের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কোচিং দেবে৷ তিনি জানান, দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর ছাত্র-ছাত্রীরা এই কোচিং এর জন্য আবেদন জানাতে পারবেন৷ এক্ষেত্রে ওই এনজিও রাজ্যের ছাত্র ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে বাছাই করবে৷


শিক্ষামন্ত্রী জানান, সর্বভারতীয় জয়েন্ট এবং নিট পরীক্ষায় সাফল্য অর্জনের ক্ষেত্রে ওই এনজিও অধীন ছাত্র ছাত্রীরা নজর কেড়েছে৷ তিনি জানান, ২০১৬ সালে সর্বভারতীয় জয়েন্টে দক্ষনার কোচিং প্রাপ্ত ৭৮ জন ছাত্র – ছাত্রীদের মধ্যে ৭৭ জন উত্তীর্ণ হয়েছেন৷ তেমনি ২০১৭ সালে ৬৯ জনের মধ্যে সকলে উত্তীর্ণ হয়েছেন৷ একই ভাবে ২০১৮ সালে ১১২ জনের মধ্যে ১০৮ জন এবং ২০১৯ সালে ১৮০ জনের মধ্যে সকলে উত্তীর্ণ হয়েছেন৷ সাফল্যের এই ধারার নিট পরীক্ষাতেও ধরে রাখতে পেড়েছে দক্ষনার এনজিও থেকে কোচিং প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা৷ শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ সালে নিট পরীক্ষায় ওই এনজিওর ৬৯ জন ছাত্র ছাত্রীর মধ্যে সকলে উত্তীর্ণ হয়েছেন৷ তেমনি ২০১৮ সালে ১২৫ জনের মধ্যে ১২৪ জন এবং ২০১৯ সালে ১৭৬ জনের মধ্যে সকলেই নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷


শিক্ষামন্ত্রী বলেন, ওই কোচিং এর জন্য ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের পূণেতে কোচিং দেবে দক্ষনা৷ তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থাও করবে তারা৷ তিনি বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই কোচিং এর জন্য ছাত্র-ছাত্রীদের যাতায়াত খরচ সরকার বহন করবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top