News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাম্পের বাজারে গ্রামীণ ব্যাঙ্কে চোরের হানা, অক্ষত লকার, লন্ডভন্ড বহু দস্তাবেজ
Image

ক্যাম্পের বাজারে গ্রামীণ ব্যাঙ্কে চোরের হানা, অক্ষত লকার, লন্ডভন্ড বহু দস্তাবেজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ক্যাম্পের বাজারে গ্রামীণ ব্যাঙ্কের শাখায় দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করার চেষ্টা করেছে চোরের দল৷ তবে, তারা সফল হতে পারেনি৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ চুরি, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ সংগঠিত করার ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷

গতকাল রাতেও রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ক্যাম্পের বাজারে গ্রামীণ ব্যঙ্কের শাখার বড় ধরনের চুরির ঘটনা সংগঠিত করার চেষ্টা করে৷ গ্রামীণ ব্যাঙ্কের শাখার দরজার তালা ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে৷ ৪টি আলমিরা ভেঙে সবকিছু তছনছ করে দিয়েছে৷ তবে, টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারেনি৷ বুধবার সকালে ঘরের মালিক ও সাফাই কর্মীর নজরে আসে বিষয়টি৷ সঙ্গে সঙ্গে ব্রাঞ্চের ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শুভাশিস চক্রবর্তীকে বিষয়টি জানানো হয়৷ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এসে এডিনগর থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে ঘটনার তদন্ত করেছে৷

তবে, এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি৷ ক্যাম্পের বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাঙ্কের ওই শাখাটিতে নাইট গার্ড কিংবা কোন নিরাপত্তা কর্মী ছিল না৷ সিসি ক্যামেরাও নেই৷ সেই সুযোগকে কাজে লাগিয়েই ঘটনাটি সংগঠিত করেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ব্যাঙ্কের শাখাগুলিতে একের পর এক চোরের হানা সংগঠিত হওয়ার পরও শাখাগুলিতে পুলিশ কিংবা বেসরকারি নিরাপত্তা কর্মীর কোন ব্যবস্থা করা হয়নি৷ সেই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করেছে চোরেরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top