News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় পালিত জাতীয় হস্ততাঁত দিবস
Image

আগরতলায় পালিত জাতীয় হস্ততাঁত দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷বুধবার ত্রিপুরায় পালিত হয়েছে জাতীয় হস্ততাঁত দিবস৷ এদিন ত্রিপুরার মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর প্রজ্ঞাভবনে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷

অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, জীবন্ত ঐতিহ্য হল হস্ততাঁত৷ সেটাকে জীবন্ত রাখা এবং আরও প্রসার ও সুন্দর করার প্রচেষ্টা নিতে হবে এর সঙ্গে যুক্ত সকলকে৷ এর মাধ্যমে উপার্জনের সাথে সাথে বিকাশ ঘটাতে হবে৷

উপ-মুখ্যমন্ত্রী আরও বলেন, কেবল সামগ্রী তৈরি করলেই চলবে না, তাকে সঠিকভাবে বাজারজাত করার উদ্যোগ নিতে হবে৷ এই দেশে বিভিন্ন ধর্ম, ভাষার মানুষ রয়েছেন, তাঁদের নিজস্ব শিল্প রয়েছে৷ পৃথিবীর মধ্যে ভারতবর্ষে যে পরিমাণে হস্ততাঁত শিল্প রয়েছে তা অন্য কোনও দেশে নেই৷ এটাকে কাজে লাগাতে আহ্বান জানান উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ পাশাপাশি তিনি আরও বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি বৈচিত্র রয়েছে৷ এই বৈচিত্রকে পৃথিবীর কাছে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি৷

উপ-মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধায়ক ডা. দিলীপ দাস, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য প্রমুখ৷

ভারত সরকারের হস্ততাঁত মন্ত্রকের অন্তর্গত তাঁতি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হয়েছে জাতীয় হস্ততাঁত দিবস৷ এতে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তাঁতশিল্পীরা এসেছিলেন৷ তাঁদেরকে কাজের প্রেক্ষিতে উপস্থিত অতিথিরা সার্টিফিকেট প্রদান করেছেন৷ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top