News Flash

  • Home
  • Uncategorized
  • টিআরবিটি দ্বারা নির্বাচিত জিটি ও পিজিটি সুযোগ সুবিধা পাবেন পূর্বের চাকুরী থেকে
Image

টিআরবিটি দ্বারা নির্বাচিত জিটি ও পিজিটি সুযোগ সুবিধা পাবেন পূর্বের চাকুরী থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ হাইকোর্টের নির্দেশ মোতাবেক সোমবার শিক্ষা দপ্তরের তরফে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে যে, টিআরবিটি দ্বারা নির্বাচিত নিযুক্তিপ্রাপ্ত গ্রেজুয়েট এবং পোস্ট গ্রেজুয়েট শিক্ষকদের দেওয়া হবে পূর্বের সার্ভিস/পে, সিনিয়রিটি, পেনশন ইত্যাদি সুযোগ সুবিধা৷

হাইকোর্টের রায় এবং নির্দেশ যেটি ২০১৪ সালের ৭মে দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছে ২০১০ সালে নিযুক্ত গ্রেজুয়েট এবং পোস্ট গ্রেজুয়েট শিক্ষকদের চাকুরীর পলিসি পর্যালোচনা করে দেখার৷ হাইকোর্টের নির্দেশে আরও বলা হয়েছিল যে ব্যক্তি পূর্বেকার নিয়োগ প্রক্রিয়া নির্বাচিত হয়েছেন এবং পরবর্তী সময়ে তিনি পুণরায় অন্য কোন নিয়োগ প্রক্রিয়ায় একই পদে নির্বাচিত হন তাহলে তাঁর চাকুরীর ক্ষেত্রে সিনিয়রিটি, পেনশন সহ অন্যান্য সূযোগ সুবিধার হিসেব ধরতে হবে পূর্বেকার নিয়োগের ভিত্তিতেই৷

২০১০ সালে যারা গ্রেজুয়েট টিচার এবং পোস্ট গ্রেজুয়েট টিচার পদে ফিক্সড পে ভিত্তিতে নিয়োগপত্র পেয়েছিলেন তারা পরবর্তী সময়ে তারা চাকুরী থেকে রেজিগনেশন দিয়ে টিআরবিটির পরীক্ষায় বসে এবং পরবর্তী সময়ে তারা পুনরায় শিক্ষক পদে চাকুরী পান৷ এই নিয়ে রাজ্য সরকারের তরফে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছিল৷ সেই পিটিশনের ভিত্তিতেই হাইকোর্ট রায় দিয়েছে যে টিআরবিটি দ্বারা নির্বাচিত নিযুক্তিপ্রাপ্ত গ্রেজুয়েট এবং পোস্ট গ্রেজুয়েট শিক্ষকদের দেওয়া হবে পূর্বের সার্ভিস/পে, সিনিয়রিটি, পেনশন ইত্যাদি সুযোগ সুবিধা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top