News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ডিমা হাসাও-কারবি আংলংকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবি কংগ্রেসের
Image

এবার ডিমা হাসাও-কারবি আংলংকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবি কংগ্রেসের

হাফলং (অসম), ৬ আগস্ট (হি.স.) : ৩৭০ এবং ৩৫-এ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রীয়শাসিত অঞ্চল করার সিদ্ধান্তের পর এবার সংবিধানের ২৪৪(এ) অনুচ্ছেদ অনুসারে ডিমা হাসাও এবং কারবি আংলং জেলাকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে সরব হয়েছে ডিমা হাসাও জেলা কংগ্রেস। 

মঙ্গলবার হাফলঙে রাজীব ভবনে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি নির্মল লাংথাসা এবং সহ-সভাপতি দেপোলাল হোজাই এক সাংবাদিক সন্মেলন ডেকে বলেন, জম্মু-কাশ্মীর পুনর্গঠন এবং ৩৭০ ধারা প্রত্যাহার করে লাদাখকে কেন্দ্রীয়শাসিত অঞ্চল হিসেবে যদি ঘোষণা করা যেতে পারে, তা-হলে এবার ডিমা হাসাও ও কারবি আংলং জেলাকে নিয়ে ২৪৪(এ) অনুচ্ছেদ অনুসারে পৃথক স্বশাসিত রাজ্য গঠন করুক কেন্দ্রীয় সরকার।
সাংবাদিক সন্মেলনে দেপোলাল হোজাই বলেন, ডিমা হাসাও এবং কারবি আংলং জেলার মানুষের দীর্ঘদিনের পৃথক রাজ্যের দাবি মেনে নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। কারণ পৃথক স্বশাসিত রাজ্যের জন্য কারবি আংলং ও ডিমা হাসাও জেলার সীমানা নির্ধারণ করার কোনও প্রয়োজন নেই। ১৯৭১ সালেই এই দুই জেলার সীমানা নির্ধারণ করে রাখা হয়েছে। দেপোলাল বলেন, পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে আন্দোলন চলছে। এমন-কি পৃথক স্বশাসিত রাজ্যের দাবিতে কারবি আংলং ও ডিমা হাসাও জেলায় সশস্ত্র আন্দোলন করেছে ডিএইচডি, কেএনএলএফ, ইউপিডিএস-এর মতো উগ্রপন্থী সংগঠনগুলো। 

তিনি বলেন, স্বশাসিত রাজ্য গঠনের দাবির প্রতি পাহাড়ি জেলার বিভিন্ন দল, স্বেচ্ছাসেবী সংগঠন-সহ সাধারণ মানুষের পূর্ণ সমর্থন রয়েছে বলে মন্তব্য করে দেপোলাল হোজাই বলেন, কেন্দ্রীয় সরকার পৃথক রাজ্যের দাবির সফল রূপায়ণ করে ডিমা হাসাও ও কারবি আংলঙের অর্থনৈতিক ভিত মজবুত করা উচিত। আর তা একমাত্র সম্ভব পৃথক স্বশাসিত রাজ্য গঠনের মাধ্যমে। তাই অবিলম্বে জম্মু-কাশ্মীরের মতো ডিমা হাসাও ও কারবি আংলং জেলাকে নিয়ে ২৪৪(এ) অনুচ্ছেদ অনুসারে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের বিষয়টি গুরুত্ব সহকারে রূপায়ণের দাবি জানান দুই জেলা কংগ্রেস নেতা নির্মল লাংথাসা ও দেপোলাল হোজাই।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top