News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও-এ ফের দুর্ঘটনা : ট্যুরিস্ট বাসের ধাক্কায় মৃত্যু দু’জন পৌঢ় যাত্রীর, আহত কমপক্ষে ১৮ জন
Image

উন্নাও-এ ফের দুর্ঘটনা : ট্যুরিস্ট বাসের ধাক্কায় মৃত্যু দু’জন পৌঢ় যাত্রীর, আহত কমপক্ষে ১৮ জন

উন্নাও (উত্তর প্রদেশ), ৬  আগস্ট (হি.স.): ফের দুর্ঘটনা উত্তর প্রদেশের উন্নাও-এ| এবার দৌরাত্ম্য পর্যটকবোঝাই বাসের! এবার উন্নাও জেলার লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে পর্যটকবোঝাই বাসের ধাক্কায় প্রাণ হারালেন ট্র্যাক্টর-ট্রলির আরোহী দু’জন পৌঢ় যাত্রী| দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন যাত্রী| মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উন্নাও জেলার বাঙ্গারমৌ শহরের উপকণ্ঠে নাসির পুর গ্রামের কাছে| দুর্ঘটনায় নিহত যাত্রীদের নাম হল, গোকারণ (৬০) এবং রাম কুমার শর্মা (৬৫)| আহত অবস্থায় কমপক্ষে ১৮ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়| বাকি ৭ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন|

পুলিশ সূত্রের খবর, উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় লোধেশ্বর মন্দিরে পুজো দেওযার পর ট্র্যাক্টর-ট্রলিতে চেপে বাড়ি ফিরছিলেন কমপক্ষে ২০ জন পুন্যার্থী| কানপুরের বিলহাউর এলাকায় বেররা খানপুর গ্রামে ফিরছিলেন তাঁরা| মঙ্গলবার সকালে উন্নাও জেলার বাঙ্গারমৌ শহরের উপকণ্ঠে নাসির পুর গ্রামের কাছে ট্র্যাক্টর-ট্রলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্যুরিস্ট বাস| বাসের ধাক্কায় উল্টে যায় ট্র্যাক্টর-ট্রলিটি| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় ট্র্যাক্টর-ট্রলির আরোহী ২০ জন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ১৮ জনের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়| সঙ্কটজনক অবস্থায় ৭ জন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top