News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথে পুলিশের রণসাজ, গণহারে বাজেয়াপ্ত করা হল বেআইনী ই-রিক্সা
Image

রাজপথে পুলিশের রণসাজ, গণহারে বাজেয়াপ্ত করা হল বেআইনী ই-রিক্সা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পয়লা আগস্ট থেকেই পারমিট বিহীন ই-রিক্সা চলাচল বন্ধ করতে পথে নেমেছে পরিবহণ দপ্তর ও ট্রাফিক পুলিশ৷ পারমিট বিহীন কোন ই রিক্সাকে চলাচল করতে দেওয়া হবে না বলে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন পরিবহণ দপ্তরের আধিকারিক ও ট্রাফিক পুলিশের আধিকারিক৷ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পরিবহণ দপ্তরের জারি করা ই রিক্সা সংক্রান্ত সার্কুলার কার্যকর করতে রাস্তায় নামল ট্রাফিক পুলিশ৷ বটতলা সহ বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ বেআইনি ই রিক্সাগুলি আটক করে তাদের হেপাজতে নিয়ে গেছে৷


এ বিষয়ে মতামত জানতে চাওয়া হলে পরিবহণ দপ্তরের এক আধিকারিক জানান, সরকারিভাবে গত কয়েকদিন ধরেই পারমিট বিহীন ই রিক্সা রাস্তায় চলাচল না করার জন্য ব্যাপক প্রচার চালানো হয়েছে৷ তা সত্ত্বেও পারমিট বিহীন ই রিক্সা রাস্তায় নামলে তাদের বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ছাড়া কোন পথ খোলা নেই৷ এ বিষয়ে কোন ধরনের আলোচনা থাকলে ই রিক্সা শ্রমিকরা সরকারের সঙ্গে আলোচনা করতেই পারে৷ দপ্তরের পক্ষে এ বিষয়ে কোন ধরনের সহানুভূতি দেখানোর সুযোগ নেই৷ পরিবহণ দপ্তরের ঐ কর্মকর্তা জানান, আগরতলা শহর এলাকায় প্রায় ৫ হাজার ই রিক্সা রয়েছে৷ এর মধ্যে বড়জোর ৫০০ ই রিক্সার পারমিট রয়েছে৷ বাকি সাড়ে চার হাজার ই রিক্সার পারমিট নেই৷ এমনকি এই সব ই রিক্সা কোন দিনই পারমিট পাবেনা৷ এর কারণ হিসেবে পরিবহণ দপ্তরের ঐ কর্মকর্তা বলেন, যেসব মডেলের ই রিক্সা বিক্রয়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে তাদের ই রিক্সার মডেলগুলোর সঙ্গে কোন মিল নেই৷


মডেলগুলিতে সেসিস নম্বর সহ অন্যান্য বিষয় উল্লেখ থাকা বাধ্যতামূলক৷ পরিবহণ দপ্তরের অনুমতি ছাড়া যেসব ই রিক্সা ডিলাররা বিক্রি করেছে সেগুলির সেসিসে কোন ধরনের নম্বর নেই৷ স্বাভাবিক কারণেই সেগুলির বৈধ অনুমতি পাওয়া কোন দিনই সম্ভব হবে না৷ এক্ষেত্রে একমাত্র উপায় হল নতুন করে ই রিক্সা ক্রয় করে প্রয়োজনীয় কাগজপত্র সহ পরিবহণ দপ্তরে আবেদন করা৷ ট্রাফিক পুলিশ সুপার জানিয়েছেন, রাজ্য সরকার যেহেতু পারমিট বিহীন ই রিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে সেহেতু সরকারের নির্দেশ পালন করাই তাদের দায়িত্ব৷ পারমিট বিহীন কোন ই রিক্সা রাস্তায় চলাচল করলে সেগুলি বাজেয়াপ্ত করা হবে৷ আজ থেকেই সে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ সুপার৷ প্রশাসনের কঠোর মনোভাবের ফলে ই রিক্সা চালকরা রীতিমতো বিপাকে পড়েছেন৷ তাদের রুটি রোজি স্তব্ধ হয়ে পড়েছে৷ তাতে নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে বলে ইঙ্গিতও মিলেছে৷ কেননা ইতিমধ্যেই ই রিক্সার শ্রমিকরা আন্দোলনে সামিল হওয়ার উদ্যোগ নিচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top