News Flash

  • Home
  • Uncategorized
  • গবাদি পশু বিকিকিনি ও পরিবহণে পারমিট, কঠোর হল রাজ্য প্রশাসন
Image

গবাদি পশু বিকিকিনি ও পরিবহণে পারমিট, কঠোর হল রাজ্য প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ গবাদি পশু বিক্রি এবং পরিবহণে পারমিট পদ্ধতি অতীতেও চালু ছিল রাজ্যে৷ কিন্তু, এবার ঈদ উপলক্ষ্যে আরও কঠোর হচ্ছে প্রশাসন ৷ তাছাড়া, এ-বছর ঈদের বাজারে ক্রয় করে সীমান্ত-বেড়ার গেইট অতিক্রম করা যাবে শুধু দুদিন ৷ সোনামুড়া মহকুমা প্রশাসনের কথায়, গবাদি পশু পাচার বন্ধে এই কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ঈদোৎসব উপলক্ষ্যে সোনামুড়া মহকুমায় সাতটি স্থানে গবাদি ক্রয়-বিক্রয়ে বিশেষ বাজার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


আসন্ন ঈদ উৎসব উপলক্ষ্যে সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে সোনামুড়া মহকুমার সাতটি স্থানে গবাদি পশু ক্রয়-বিক্রয়ের জন্য বিশেষ বাজার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এ-উপলক্ষ্যে সোনামুড়া রাজস্ব ডাক বাংলোয় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সোনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, সীমান্তরক্ষী বাহিনী-সহ বিভিন্ন দফতরের আধিকারিক এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷
আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৪ আগস্ট মাছিমা সুকল মাঠে, ৬ আগস্ট মেলাঘর মোটরস্ট্যান্ড সংলগ্ণ মাঠে, ৭ আগস্ট কমলনগর সুকল মাঠে, ৮ আগস্ট বক্সনগর কমিউনিটি হল প্রাঙ্গণে, ৯ আগস্ট রহিমপুর বাজারে এবং শোভাপুর নতুনবাজারে, ১০ আগস্ট সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে গবাদি পশু ক্রয়-বিক্রয়ের বিশেষ বাজার বসবে৷ সংশ্লিষ্ট এলাকার তহশিল অফিসে ১ আগস্ট থেকে ক্রেতা-বিক্রেতাদের অনুমতিপত্র প্রদান করা হবে৷ রেশন কার্ডের ভিত্তিতে প্রতি পরিবারে একটি করে গবাদি পশু ক্রয়ের পারমিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


এ-বিষয়ে সোনামুড়ার মহকুমাশাসক সুব্রত মজুমদার বলেন, গবাদি পশু ক্রয় এবং পরিবহণে অতীতেও পারমিট পদ্ধতি চালু ছিল৷ কিন্তু, এ-বছর এই পদ্ধতি কঠোর পালন করা হবে৷ তাঁর কথায়, গবাদি পশু পাচার বন্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত বেড়ার বাইরে বসবাসকারী অধিবাসীদের জন্য বিশেষ অনুমতিপত্র প্রদান করা হবে৷ বৈধ অনুমতি পত্রের ভিত্তিতে ক্রয় করা গবাদি পশু নিয়ে শুধুমাত্র ১০ এবং ১১ আগস্ট সীমান্ত বেড়ার গেইট অতিক্রম করা যাবে৷ এ-ব্যাপারে সীমান্তরক্ষী বাহিনীর বিশেষ নজরদারি থাকবে৷


তিনি বলেন, অতীতে ঈদ উপলক্ষ্যে বিশেষ বাজার শুরুর দিন থেকেই সীমান্ত-বেড়ার গেইট অতিক্রম করে গবাদি পশু নেওয়া যেত৷ কিন্তু, এ-বছর তাতে কঠোর হয়েছে প্রশাসন৷ তিনি আরও জানান, অনুমতিপত্রের তালিকা বিএসএফ-কেও প্রদান করা হবে৷ যাতে, গবাদি পশু পরিবহণে কাউকে হয়রানি করা না হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top