News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ে চার কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার খোয়াইয়ে, ধৃত দুই
Image

সাড়ে চার কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার খোয়াইয়ে, ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ নেশা বিরোধী অভিযানে ফের বিরাট সাফল্য মিলেছে৷ ত্রিপুরায় ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা৷ সাথে দুজনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ৷


অসমের পাথারকান্দি থেকে ত্রিপুরার সোনামুড়া দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে খোয়াই জেলার বড়বগাই এলাকায় উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট৷ ত্রিপুরা পুলিশ, আসাম রাইফেলস এবং বিএসএফ-এর যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে বলে দাবি করেছেন বিএসএফ-এর ইন্সপেক্টর অরবিন্দ কুমার গৌর৷


এ-বিষয়ে খোয়াইয়ের পুলিশ সুপার কিরণ কুমার কে জানিয়েছেন, অসম থেকে ত্রিপুরার সোনামুড়া দিয়ে বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট পাচারের খবর মিলেছিল৷ সে-মোতাবেক খোয়াই থানার ওসি উধম দেববর্মা পুলিশ নিয়ে ওত পেতে থাকেন ইয়াবা উদ্ধারে৷ তিনি বলেন, অসমের করিমগঞ্জ পাথারকান্দি থেকে টিআর ০৭ এ ০৩৬০ নম্বরের মারুতি সুজুকি ডিজাইয়ার গাড়িতে ইয়াবা নিয়ে যাওয়ার সময় খোয়াই জেলার বরবগাই এলাকায় আটক করা হয়েছে৷ তিনি জানান, ওই অভিযানে আসাম রাইফেলস এবং বিএসএফ-এর সহায়তা নেওয়া হয়েছে৷


তিনি জানান, ইয়াবা পাচারকারীরা পাথারকান্দি (অসম) থেকে ত্রিপুরায় আসার ক্ষেত্রে জাতীয় সড়ক ব্যবহার করেনি৷ তারা বিকল্প জাতীয় সড়ক দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে৷ পুলিশ সুপার জানান, বরবগাই বিএসএফ ক্যাম্পের সামনে আসতেই সংশ্লিষ্ট জওয়ানরা গাড়িটি আটক করেন৷ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ এগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা৷ এর সঙ্গে মহম্মদ মামুনুম ইসলাম (২০) এবং মহম্মদ আবুল খায়ের (২৩)-কে পুলিশ আটক করেছে৷ পুলিশের জেরায় তারা নিজেদের সোনামুড়ার বাসিন্দা বলে পরিচয় দিয়েছে৷


এদিকে, বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ৷ তখন চাম্পাহাওর থানার পুলিশ তাদের পিছু ধাওয়া করে ৷ এই খবর বিএসএফ-কে দেওয়া হলে তারাও সতর্ক হন এবং অভিযানে নামেন ৷ বিএসএফ-এর ইন্সপেক্টর অরবিন্দ কুমার গৌর জানিয়েছেন, পুলিশের কাছ থেকে ইয়াবা পাচারের খবর পেয়ে বাচাইবাড়ি বিওপি-র জওয়ানরা টহল দিতে শুরু করেন ৷ টহল দেওয়ার সময় বরবাগাই এলাকায় গাড়িটি আটক করা হয় ৷


পুলিশ সুপার কিরণ কুমার কে জানান, বুধবার রাত ১০টা ২৫ মিনিট নাগাদ গাড়িটি আটক করা হয়েছে ৷ তাঁর কথায়, গাড়িতে তল্লাশি চালানো শুরু করার কিছুক্ষণের মধ্যেই পুলিশও এসে পৌঁছে যায় ৷ তিনি জানান, ইয়াবা ট্যাবলেটের সাথে তিনটি মোবাইল উদ্ধার হয়েছে ৷ এছাড়া মহম্মদ আবুল খায়ের সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন পশ্চিম দুর্লভনারায়ণ গ্রাম এবং মহম্মদ মামুনুম ইসলাম একই থানাধীন খেদাবাড়ি ওয়ার্ড নম্বর ১ এর বাসিন্দা বলে নিজেদের পরিচয় দিয়েছে ৷
এদিকে, খোয়াই থানার পুলিশ জানিয়েছে, ধৃত দুই পাচারকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে ৷ তাদের জেল হাজতে পাঠিয়েছে ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top