News Flash

  • Home
  • Uncategorized
  • বন্দেমাতরমকে জাতীয় সঙ্গীত জনগনমণ-র সমতুল্য মর্যাদা নয় : দিল্লি হাইকোর্ট
Image

বন্দেমাতরমকে জাতীয় সঙ্গীত জনগনমণ-র সমতুল্য মর্যাদা নয় : দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : বন্দেমাতরমকে জাতীয় সঙ্গীত জনগনমণ-র সমতুল্য মর্যাদা নয় | শুক্রবার বিজেপি নেতার আর্জি খারিজ করে জানাল দিল্লি হাইকোর্ট। 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দেমাতরম গানটিকে, জাতীয় সংগীত জনগনমণ-এর সমান সম্মান প্রদর্শনের দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় । সেই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রার্থনার সময় বন্দেমাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক করার আর্জিতে মামলা করেন উপাধ্যায়।শুক্রবার তার সেই আর্জি খারিজ করে জানাল দিল্লি হাইকোর্ট। 

স্বাধীনতা সংগ্রামের সময় বন্দেমাতরম গান কীভাবে প্রভাব ফেলেছিল সেই উল্লেখ করেই মামলা করেন অশ্বিনী উপাধ্যায়। সেই সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যেভাবে সরকারি প্রোটোকল মানা হয়। একই ভাবে বন্দেমাতরম গাওয়ার সময়ও সরকারি প্রোটোকল মানার আর্জি জানিয়েছিলেন উপাধ্যায়। সেই মামলাতেই এবার বন্দেমাতরমকে জনগনমণের সমতুল্য মর্যাদা দেওয়ার আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

এর আগে ২০১৭ সালে পৃথক একটি জনস্বার্থ মামলায় বন্দেমাতরমকে বিশেষ সম্মান জানানো নিয়ে পিটিশন জমা পড়েছিল। সেবারও আর্জি খারিজ হয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top