News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণেল মহিম ঠাকুরের মাহাত্ম্য নবীণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান রাজস্ব মন্ত্রীর
Image

কর্ণেল মহিম ঠাকুরের মাহাত্ম্য নবীণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান রাজস্ব মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ কর্ণেল মহিম ঠাকুরের মাহাত্ম্য নবীণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে৷ কারণ, আধুনিক ত্রিপুরা গঠনে তাঁর অবদান অনস্বীকার্য৷ সোমবার আগরতলায় কর্ণেল মহিম ঠাকুরের ১৫৫-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ-কথা বলেন ত্রিপুরার রাজস্ব মন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷ এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা কর্ণেল মহিম ঠাকুরের জীবনি ত্রিপুরার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি তুলেন৷ রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মাও এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন৷


আজ আগরতলা প্রেস ক্লাবে কর্ণেল মহিম ঠাকুর স্মৃতি সংস্থা এবং পুর নিগমের যৌথ সহযোগিতায় কর্ণেল মহিম ঠাকুরের ১৫৫-তম জন্মজয়ন্তী পালিত হয়েছে৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা বলেন, বহিঃবিশ্বের সাথে ত্রিপুরাকে যুক্ত করার ক্ষেত্রে কর্ণেল মহিম ঠাকুরের বিরাট অবদান রয়েছে৷ তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-সহ আরও অনেক স্বনামমধন্য ব্যক্তিত্বের সাথে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব পালন করেছেন৷ কিন্তু, নবীণ প্রজন্ম তাঁর সম্পর্কে কিছুই জানে না, আক্ষেপের সুরে বলেন পুর নিগমের মেয়র ৷ তাই তিনি পাঠপুস্তকে কর্ণেল মহিম ঠাকুরের জীবনি অন্তর্ভুক্তির দাবি তুলেন ৷


বক্তব্য পেশ করতে গিয়ে রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মাও ওই দাবির সমর্থন করেন ৷ তাঁর কথায়, কর্ণেল মহিম ঠাকুরের বহুমুখী প্রতিভা ছিল ৷ তাঁর সময়কাল ত্রিপুরার ইতিহাসে এক গৌরবময় অধ্যায় ৷ রাজস্বমন্ত্রীর মতে, নবীণ প্রজন্ম কর্ণেল মহিম ঠাকুর সম্পর্কে কিছুই জানে না৷ তাই নবীণ প্রজন্মের কাছে তাঁকে পৌছে দেওয়াই তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর প্রকৃষ্ট মাধ্যম ৷ তিনি বলেন, কর্ণেল মহিম ঠাকুরের জীবনি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার বিষয়ে সহমত পোষণ করছি ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top