News Flash

  • Home
  • Uncategorized
  • আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বহুতল ভবন নির্মাণে গুরুত্ব মুখ্যমন্ত্রীর
Image

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বহুতল ভবন নির্মাণে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই ৷৷ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বহুতল ভবন নির্মাণ নিরাপদ৷ তাই, ত্রিপুরায় সমস্ত বহুতল নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ বুধবার ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের শততম সভা মহাকরণের ১ নম্বর কনফারেন্স হল-এ অনুষ্ঠিত হয়েছে ৷ ওই সভায় মুখ্যমন্ত্রী এ-কথা বলেন৷ সাথে যোগ করেন, নয়া বিল্ডিং রুলস কার্যকর করতে অতি সহজে অনুমোদন পাওয়া এখন খুবই সহজ৷ ফলে, এই রুলস যথাযথ পালন সুনিশ্চিত করতে হবে৷


আজকের সভায় হাউজিং বোর্ডের বিভিন্ন নির্মাণ কাজ, বাজেট এবং সর্বশেষ বোর্ড মিটিং-এর কর্ম পরিকল্পনার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরা হাউজিং এণ্ড কনস্ট্রাকশন বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা পূর্ত দফতরের (বিল্ডিং) চিফ ইঞ্জিনিয়ার সঞ্চয়িতা দাস ৷
এদিকে, বোর্ডের বিভিন্ন কাজের বিষয়ে বিস্তারিতভাবে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের অধীনে নির্মীয়মাণ সমস্ত ভবন যেন রাজ্য সরকারের নতুন বিল্ডিং রুলসকে অনুসরণ করেই নির্মাণ করা হয় ৷ তাঁর মতে, নতুন বিল্ডিং রুলসকে অনেক সহজ ও সরলীকরণ করার ফলে অতি সহজেই বিল্ডিং নির্মাণ কাজের অনুমোদন পাওয়া যাবে ৷

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের অধীনে যে-সকল বিল্ডিং নির্মিত হবে তাতে অগ্ণিনির্বাপক ব্যবস্থা, পার্কিং-এর ব্যবস্থা, বিল্ডিং-এর দু’দিকে সিঁড়ির ব্যবস্থা রাখার ব্যাপারে বিশেষ নজর রাখতে হবে ৷ কারণ, আধুনিক প্রযুক্তির সহায়তায় বহুতল ভবন নির্মাণ খুবই নিরাপদ৷
ত্রিপুরা হাউজিং বোর্ডকে মুখ্যমন্ত্রীর পরামর্শ, আগরতলা পুর নিগম, অগ্ণিনির্বাপক দফতর, বিদ্যুৎ দফতর-সহ সংশ্লিষ্ট সব দফতরের অনুমোদন পাওয়ার পরেই সংশোধিত ত্রিপুরা বিল্ডিংস রুলসকে অনুসরণ করে বহুতল ভবনের নির্মাণ কাজ করতে হবে৷


এদিনের সভায় ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা পূর্ত দফতরের (বিল্ডিং) চিফ ইঞ্জিনিয়ার জানান, ১৯৮১ সালে ত্রিপুরা হাউজিং বোর্ডের কাজ শুরু হয় ৷ বর্তমানে ত্রিপুরা হাউজিং বোর্ডের ২৪ জন টেকনিক্যাল এবং ৪১ জন নন-টেকনিক্যাল-সহ মোট কর্মী সংখ্যা ৬৫ জন ৷ বোর্ডের সর্বশেষ সভা হয়েছিল ২০১৭ সালের নভেম্বর মাসে ৷


আজকের সভায় মুখ্যমন্ত্রী বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে নির্দেশ দেন, বোর্ডের সভা এখন থেকে প্রতি তিনমাস অন্তর করতে হবে ৷ সভায় মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আরও উল্লেখ করেন, ত্রিপুরা হাউজিং বোর্ড সচিবালয়ের কাছে ১.২৫ একর জমিতে ১২৫-১৪০টি মালিকানাভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে ৷ ফ্ল্যাট নির্মাণে ন্যাশনাল বিল্ডিং কোড, রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি আইন এবং ত্রিপুরা বিল্ডিংস রুলস কঠোরভাবে অনুসরণ করা হবে বলে তিনি সভাকে অবহিত করেন ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top