News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আসার পথে চুড়াইবাড়িতে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ট্রাক চালক
Image

রাজ্যে আসার পথে চুড়াইবাড়িতে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ট্রাক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ ত্রিপুরার সীমান্তবর্তী অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণের নিষিদ্ধ কফ সিরাপ এসক্যাফ৷ এর সঙ্গে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, সে নাইট সুপারের চালক৷


জানা গেছে, গতকাল বুধবার সন্ধে থেকে নেশাদ্রব্য উদ্ধার করতে অসম-ত্রিপুরা সীমান্তবর্তী চোরাইবাড়িতে ৮ নম্বর জাতীয় সড়কের পাশে সাদা পোশাকে ওত পেঁতে দলবল নিয়ে বসেছিলেন পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ মিণ্টু শীল৷ গোটা রাত কাটানোর পর তাঁরা সাফল্য পান আজ বৃহস্পতিবার কাকভোরে৷ গুয়াহাটি থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার চন্দ্রপুরে আইএসবিটিগামী এএস ০১ এসি ৯৯০৯ নম্বরের শেরাওয়ালি নৈশ বাসের গতি রোধ করে পুলিশের দল৷ পুলিশ অফিসার মিণ্টু শীলের নেতৃত্বে তল্লাশি চালিয়ে নাইট সুপারের ভিতরে বিভিন্ন গোপন স্থান এবং ডিকি থেকে মোট ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়৷ প্যাকেটগুলো খোলেপ সেগুলোর ভিতর থেকে উদ্ধার হয় ১,৬০০ শিশি এসকেফ ব্র্যান্ডের নেশার কফ সিরাপ৷ সঙ্গে সঙ্গে আটক করা হয় আগরতলার বাসিন্দা জনৈক টিপু আইচের ছেলে বছর ৪২-এর বাসের চালক অমিনাক্ষ আইচকে৷


এদিকে এই সফল অভিযানের খবর পেয়ে আজ সকালে চোরাইবাড়ি এসে উপস্থিত হন পাথারকান্দি থানার ওসি সীমান্ত বরা, বাজারিছড়া থানার ওসি বিএন মালসেম থিক এবং এসআই মানবজ্যোতি মালাকার৷ তাঁরা গোটা ঘটনার বিশ্লেষণ করেন৷


ধৃত বাস চালকের স্বীকারোক্তির ভিত্তিতে চোরাইবাড়ি (অসম) ওয়াচপোস্টের ইনচার্জ মিণ্টু শীল জানান, বাসটিতে গুয়াহাটির লখড়া থেকে সামগ্রীগুলো তোলা হয়েছিল৷ প্রতিটি প্যাকেটগুলির গায়ে এসকে এন্টারপ্রাইেিজস নামের কোনও প্রতিষ্ঠানের নাম লেখা ছিল৷ প্যাকেটগুলোতে পানীয় জলের বোতল রয়েছে বলে পরিবহণ বিভাগের কাগজপত্রও ছিল৷ পুলিশ অফিসার বলেন, তাঁদের ধারণা, এ-ধরনের নেশাদ্রব্য পাচারে সঙ্গে বাসের চালক আমিনাক্ষ সরাসরি জড়িত৷ তাই তাকে গ্রেফতার করা হয়েছে৷ আগামীকাল শুক্রবার বাজেয়াপ্তকৃত সামগ্রী-সহ ধৃতকে করিমগঞ্জে সিজেএম আদালতে পেশ করা হবে, জানান চোরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ মিণ্টু শীল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top