News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানেযান দূর্ঘটনায়গুরুতর পাঁচ
Image

পৃথক স্থানেযান দূর্ঘটনায়গুরুতর পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া, ২৬ জুন ৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতরভাবে জখম হয়েছেন পাঁচজন৷ দুটি দুর্ঘটনাই ঘটেছে জাতীয় সড়কে৷ একটি বড়মুড়া পাহাড়ে এবং অন্যটি তেলিয়ামুড়া বাজারে৷


আসাম-আগরতলা জাতীয় সড়কে বড়মুড়ায় খামতিংবাড়িতে পথ দুর্ঘটনায় দুইজন গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতরা হল চাম্পি দেববর্মা ও সুরজিৎ দেববর্মা৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে৷ জানা যায়, তাদের বাড়ি জিরানিয়া থানাধীন নোয়াবাদী এলাকায়৷ তারা টিআর০১- কেএইচ- ৫৩৮৭ নম্বরের একটি সুকটি নিয়ে তেলিয়ামুড়ায় মামার বাড়ি যাচ্ছিলো৷ চাম্পি দেববর্মার সঙ্গে সুকটিতে চেপেছিল তারই বন্ধু সুরজিৎ দেববর্মা৷ সুকটি নিয়ে বড়মুড়ার খামতিংবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি লরির সঙ্গে সুকটির ধাক্কা লাগে৷ তাতে সুকটি নিয়ে ছিটকে পড়ে দুইজনই গুরুতরভাবে আহত হয়৷ স্থানীয় লোকজনরা ছুটে যান৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷

ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশও৷ দমকল বাহিনীর জওয়ানরা আহতদের উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের মধ্যে চাম্পি দেববর্মার অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে চিকিৎসাধীন৷ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত করেছে৷ দ্রুতবেগে সুকটি ও লরি চলার ফলেই সামনাসামনি এসে পৌঁছলে তারা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ এর ফলেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ৷ এ ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷


এদিকে, আগরতলা থেকে তেলিয়ামুড়া যাওয়ার পথে বিকাল তিনটা নাগাদ তেলিয়ামুড়ার দক্ষিণবাজার এলাকায় বাইক ও মারুতীর মধ্যে সংঘর্ষ হয়৷ মারুতী গাড়ীটি বিদ্যুৎতের খঁুটির সাথে ধাক্কা লাগে৷ তাতে গাড়ির তিনজন গুরুতর আহত হয়েছে৷ তাদের প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জিবিতে রেফার করা হয়েছে৷ পুলিশ গাড়ি ও বাইকটি আটক করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top