News Flash

  • Home
  • Uncategorized
  • মূল্যবান গাছ কেটে নিচ্ছে বনদস্যুরা আমবাসায় উদ্ধার সেগুন কাঠ
Image

মূল্যবান গাছ কেটে নিচ্ছে বনদস্যুরা আমবাসায় উদ্ধার সেগুন কাঠ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ একদিকে ঘটা করে রাজ্যজুড়ে পালন করা হচ্ছে বনমহোৎসব এবং বৃক্ষ রোপন উৎসব৷ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা ওইসব অনুষ্ঠানে যোগ দিয়ে বনশৃজনের উপর গুরুত্বারোপ করছেন৷ এরই মধ্যে গণহারে বৃক্ষ নিধন করা হচ্ছে৷

বনদস্যুরা বনের মূল্যবান গাছ কেটে পাচার করে দিচ্ছে৷ বন দপ্তরের কর্মীরা অভিযান চালালেও সাফল্য মিলছে নগন্য৷ তবে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করেছেন বন দফতরের কর্মীরা৷ মঙ্গলবার রাত আনুমানিক নয়টা নাগাদ রাজ্যের ধলাই জেলা সদর আমবাসার বন দফতরে খবর আসে, মনুনদী দিয়ে চোরাকারবারিরা কাঠ পাচার করবে৷ সেই খবরের ভিত্তিতে বন দফতরের কর্মীরা চান্দ্রাইছড়া এলাকায় নদীর পাশে ওত পেতে বসে থাকেন৷


অবশেষে রাত প্রায় ১২ নাগাদ বন কর্মীরা দেখেন, কিছু লোক নদী দিয়ে যাচ্ছে৷ তখন বন কর্মীরা নদীতে নেমে এই কাঠগুলি আটক করে৷ বাঁশের মাঁচার নীচে সেগুন গাছের টুকরোগুলি বেঁধে পাচার করা হচ্ছিল৷ বনকর্মীরা সেগুনের কাঠগুলি নদী থেকে তুলে আমবাসা বন দফতরে নিয়ে আসেন৷


বন দফতর থেকে জানানো হয়েছে, বাজেয়াপ্তকৃত কাঠের বাজারমূল্য এক লক্ষ টাকার বেশি হবে৷ সব কাঠই সেগুন৷ সেগুন কাঠ বাজেয়াপ্ত করলেও বনকর্মীরা রহস্যজনকভাবে কোনও পাচারকারীকে ধরতে পারেননি৷ তাঁরা নদীতে নামার শব্দ পেয়ে নাকি পাচারকারীরা দৌঁড়ে পালিয়ে নদীর পাড়ে জঙ্গলে আত্মগোপন করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top