News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের জন্য মেট্রো পরিষেবা বিনামূল্যে, দিল্লি সরকারের প্রস্তাব খারিজ কেন্দ্রের
Image

মহিলাদের জন্য মেট্রো পরিষেবা বিনামূল্যে, দিল্লি সরকারের প্রস্তাব খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : বৃহস্পতিবার দিল্লি সরকারের প্রস্তাব খারিজ করল কেন্দ্র৷ দিল্লির মেট্রো পরিষেবা বিনামূল্যে মহিলাদের জন্য খুলে দেওয়ার প্রস্তাব রেখেছিল দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার৷ কিন্তু সেই প্রস্তাবে সায় নেই কেন্দ্রের বিজেপি সরকারের৷

আম আদমি পার্টি সরকারকে কেন্দ্র জানিয়ে দিয়েছে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিকল্প পথ ভাবুক তারা৷ মেট্রোর ভাড়া না নিয়ে সেই সুরক্ষা নিশ্চিত করা যাবে না বলেই মত কেন্দ্র সরকারের৷ মহিলাদের জন্য যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ করতে দিল্লি সরকারকেই এগিয়ে আসতে হবে৷ এজন্য বিকল্প কোনও ব্যবস্থা, যেমন আরও বেশি বাস ও অন্যান্য যান বাহনের ব্যবস্থা করার মত পথ ভাবা দরকার বলে জানিয়েছে কেন্দ্র৷

চলতি মাসের শুরুতেই দিল্লির কেজরিওয়াল সরকার জানিয়েছিল, মহিলাদের যাতায়াতের কথা মাথায় রেখে দিল্লির বাস ও মেট্রোতে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে৷ এমনিতেই মেট্রোর ভাড়া দিল্লিতে বেশ চড়া৷ সেই সূত্র ধরেই কেজরিওয়াল জানিয়ে ছিলেন, নিরাপদ দিল্লি গড়ে তোলার জন্য এই পদক্ষেপ জরুরি৷ তাই ডিটিসির বাস ও মেট্রোতে কোনও মহিলাকে ভাড়া দিতে হবে না৷

এক সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন মেট্রো বা বাসে নিরাপদ মহিলারা৷ ফলে এই সুবিধা তাঁদের দেওয়া উচিত৷ মহিলাদের মধ্যে খুব কম সংখ্যকই মেট্রোর ভাড়া দিয়ে যাতায়াত করতে পারেন৷ বেশিরভাগই তা পারেন না৷ তাই সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে৷ যারা টিকিট কিনতে পারবেন, তাঁরা কিনবেন৷ যারা পারবেন না, তাদের পাশে সরকার রয়েছে৷

উল্লেখ্য দিল্লিতে মহিলা যাত্রীর সংখ্যা বেশ কয়েক লক্ষ। তাঁদের বেশিরভাগই যাতায়াত করেন মেট্রোতে৷ এঁদের প্রত্যেকের ভাড়া মকুব করে দিলে, কতটা ক্ষতি হবে সরকারি রাজস্বের, তা সহজেই অনুমেয়৷ হিসেব বলছে প্রায় ৭০০ কোটির ধাক্কা সামলাতে হতে পারে কেজরিওয়াল সরকারকে৷ তাই এই ইস্যুতে প্রথম থেকেই মত দেয়নি কেন্দ্র৷ সংঘাত শুরু হয়েছিল৷ কারণ দিল্লি মেট্রো কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগের ফসল৷ তবে ভর্তুকির পরিমাণ আধাআধি হওয়া বাঞ্ছনীয়, কিন্তু এই প্রস্তাবেও কেন্দ্র সাড়া দেয়নি বলে অভিযোগ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷

সবদিক বিবেচনা করেই দিল্লি সরকারের এই প্রস্তাব নাকচ করেছে কেন্দ্র৷ জানিয়ে দিয়েছে এই ধরণের সুবিধা দেওয়া সম্ভব নয়৷ তবে দিল্লি সরকারের বিরোধীদের দাবি ছিল মহিলাদের সুবিধা নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের দলের ভোট টানতেই ভোটার মন জয় করার কাজ শুরু করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top