News Flash

  • Home
  • Uncategorized
  • শেডিংয়ের যন্ত্রণায় গরমে হাঁসফাঁস, ক্ষোভে ফঁুসছেন ভোক্তারা, হেলদোল নেই নিগমের
Image

শেডিংয়ের যন্ত্রণায় গরমে হাঁসফাঁস, ক্ষোভে ফঁুসছেন ভোক্তারা, হেলদোল নেই নিগমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫, জুন৷৷ বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে শেডিং৷ শেডিংয়ের জেরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে হচ্ছে আবাল বৃদ্ধবণিতাকে৷ গত ১৮ জুন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ সাংবাদিক সম্মেলন করে ববেছিলেন রাজ্যে বিদ্যুতের চাহিদার কোন ঘাটতি নেই৷ আর সে কারণেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানী করা যাচ্ছে৷ তাছাড়া চাহিদার তুলনায় বিদ্যুতের পর্যাপ্ততা আছে বলেই নেপালেও বিদ্যুৎ রপ্তানীর কথা আলোচনা হচ্ছে৷ শুধু তাই নয় বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে ‘‘বিদ্যুৎ আপনার দোরগোড়ায়’’ নামে একটি প্রকল্প চালুর পাশাপাশি টোল ফ্রি নম্বরে অভিযোগ লিপিবদ্ধ করার কথাও তিনি বলেছিলেন৷

কিন্তু সব থেকে দুঃখের বিষয় হল সাংবাদিক সম্মেলন করার পরদিন থেকেই শুরু হয়ে যায় বিদ্যুৎ বিভ্রাট৷ বিশেষ করে পুরনিগম এলাকাতেই এই বিদ্যুৎ বিভ্রাটে জনগণ অতিষ্ট হয়ে উঠেছে৷ একদিকে প্রচণ্ড দাবদাহে জনগণ যখন নাজেহাল তখন এই বিদ্যুৎ বিভ্রাটে নাকাল রাজধানীবাসী৷ এখন প্রশ্ণ উঠতে শুরু করেছে আসলেই কি বিদ্যুতের পর্যাপ্ততা রয়েছে কিনা? যদি থাকে তাহলে কি দপ্তরের মন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে দপ্তরের কর্মীরা গা শিথিল করেছেন৷ কারণ নতুন সরকার ক্ষমতায় আসলেও দপ্তরের আধিকারিকরা অনেকে লাল সালু ত্যাগ করতে পারছেন না৷

তৎকালীন অপকর্ম সংসৃকতির মোড়া চাদর থেকে বেড়িয়ে এসে কর্মসংসৃকতির দিকে এগিয়ে আসছেন না৷ এহেন পরিস্থিতি জনগণ কাকে দোষারোপ করবেন? কোন ঝড়, বৃষ্টি না থাকা সত্ত্বেও দুপুরই কি আর রাত্রিই কি শেডিং শুরু হয়ে যায়৷ বিদ্যুৎ মন্ত্রী আধিকারিকের ফোন নম্বর দিলেও গণহারে তারা ফোন কল বর্জন করেই চলছে৷ মন্ত্রী পরিষেবার মানের উন্নয়নের কথা বললেও তা কার্যত খারাপের পর্যায়েই যাচ্ছে বলে ভোক্তাদের অভিযোগ৷ নিগমের খোলনলচে বদলাতে না পারলে পরিষেবার মান উন্নত হওয়া তো দূরের কথা তা আরও দিন দিন অবনতির দিকে যাবে বলেই আশঙ্কা করছে সাধারণ ভোক্তারা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top