News Flash

  • Home
  • Uncategorized
  • নর্থ ব্লকে অর্থ মন্ত্রকের দফতরের বাইরে আত্মঘাতী জওয়ান, তদন্তে পুলিশ
Image

নর্থ ব্লকে অর্থ মন্ত্রকের দফতরের বাইরে আত্মঘাতী জওয়ান, তদন্তে পুলিশ

নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.) : কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী জওয়ান। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির নর্থ ব্লকের কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বাইরে। নিহত জওয়ানের নাম জয় নারাইণ। নিজের কার্বাইন বন্দুক দিয়ে আত্মঘাতী হন তিনি। 

এই প্রসঙ্গে দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক মাধুর বর্মা জানিয়েছেন, রাজস্থান আর্মড কন্সট্যাবুলারি (আরএসি) হেড কনস্টেবল জয় নারাইন নর্থ ব্লকের ২ নম্বর গেটে কর্তব্যরত অবস্থায় ছিল। পরে পার্কিং লটে গিয়ে ১২টা ৪০ মিনিট নাগাদ নিজের সার্ভিস কার্বাইন বন্দুক দিয়ে আত্মঘাতী হন ওই কনস্টেবল। নিজের সার্ভিস কার্বাইন বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই জওয়ানের। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনও সুইসাইড নোট এখনও পাওয়া্ যায় নি। কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিউরের ১৭৪ নম্বর ধারা তদন্তের কাজ করছে। মৃতদেহটিকে

ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে ছুটি কাটিয়ে সদ্য কাজে যোগ দিয়েছিল জয় নারাইণ। এক বছরেরও বেশি সময় ধরে এখানে পোস্টিং ছিলেন তিনি। উল্লেখ্য, সোমবার জম্মু ও কাশ্মীরের সানজোয়ানে সিলেকশন গ্রেড কনস্টেবল অর্জুন দেব নিজের সার্ভিস বন্দুক দিয়ে আত্মঘাতী হন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top