News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ সদর কার্যালয়ের কাছে পাঁচটি গাড়ির ব্যাটারি চুরি, ডাক্তারের চেম্বারে হানা দিয়ে নগদ টাকা লুট
Image

পুলিশ সদর কার্যালয়ের কাছে পাঁচটি গাড়ির ব্যাটারি চুরি, ডাক্তারের চেম্বারে হানা দিয়ে নগদ টাকা লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ চোরের উপদ্রব প্রতিদিন বেড়েই চলেছে৷ পুলিশ সদর কার্যালয়ের কাছে এবং এক চিকিৎসকের চেম্বারে একই রাতে চোরেরা হানা দিয়েছে৷ এই ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ বেড়েই চলেছে৷


গত রাতে আখাউড়া রোডে পুলিশের সদর কার্যালয়ের কাছে রাস্তায় দাঁড়ানো পাঁচটি ট্রাকের ব্যাটারি চুরি হয়েছে৷ এ-বিষয়ে জনৈক ট্রাক চালক জানান, আখাউড়া সীমান্ত দিয়ে আমদানি-রফতানির জন্য এই রাস্তায় ট্রাক দাঁড় করানো হয়৷ মাঝে-মধ্যে সীমান্তের কাছাকাছি পার্কিং সম্ভব না হলে যেখানে সুযোগ হয় সেখানে গাড়ি দাঁড় করে রাখি আমরা৷ সেক্ষেত্রে পুলিশ সদর কার্যালয়ের নিকটবর্তী রাস্তা অনেকটা নিরাপদ বলেই মনে হয়েছে৷ তিনি বলেন, রাতে অনেক সময় গাড়ি দাঁড় করে দরজায় তালা লাগিয়ে চালকরা অন্যত্র চলে যান৷ গতকালই তেমনি চালকরা গাড়ির দরজায় তালা লাগিয়ে আমরা কয়েকজন অন্যত্র চলে গিয়েছিলাম৷ আজ সকালে ফিরে দেখি পাঁচটি ট্রাকে ব্যাটারি চুরি হয়েছে৷

তিনি বলেন, পুলিশ সদর কার্যালয়ে গেটে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে চুরির ঘটনা প্রমাণিত হয়েছে৷ কিন্তু, চোরেদের শনাক্ত করা সম্ভব হয়নি৷ তিনি বলেন, তিনজন চোর মিলে পাঁচটি ট্রাক থেকে ব্যাটারি খুলে নিয়েছে৷
এই ঘটনায় অন্য চালকরাও অভিযোগ করেন, পুলিশ সদর কার্যালয়ের সামনে থেকে চুরির ঘটনা ঘটেছে৷ তাতে প্রমাণিত, আগরতলা শহর নিরাপদ নয়৷ উচ্চ নিরাপত্তা জোনে প্রতিনিয়ত চুরির ঘটনা পুলিশের ব্যর্থতাকেই প্রমাণ করছে বলে দাবি চালকদের৷ তাদের বক্তব্য, অতীতেও এ-ধরনের ঘটনা ঘটেছে৷ কিন্তু, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশের কোনও হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না৷


এদিকে, আগরতলায় বিজয়কুমার চৌমুহনি এলাকায় নতুনপল্লিতে চিকিৎসক অমিতাভ বণিকের চেম্বার থেকে ৪০ হাজার টাকা চুরি হয়েছে৷ এ-বিষয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ জানিয়েছে, গত রাতে ওই চিকিৎসকের চেম্বারে চোরের দল হানা দিয়েছিল৷ তারা চেম্বারে রাখা নগদ ৪০ হাজার নিয়ে গিয়েছে৷ পুলিশ জানিয়েছে, আজ সকালে চেম্বার খুলে বিষয়টি টের পান ডা. অমিতাভ বণিক৷

সঙ্গে সঙ্গে তিনি থানায় খবর দেন৷ পুলিশ গিয়ে দেখে, চেম্বারের সমস্ত কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে৷ তাতে ধারণা করা হচ্ছে, নগদ টাকা ছাড়া অন্য কিছু চুরি হয়নি৷ পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে৷ তবে, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top