News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিকল্পে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন৷ রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই রাজ্য সরকারের মূল লক্ষ্য বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ শহীদ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে নিজেই স্বেচ্ছায় রক্তদান করে জনগণকে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে স্বেচ্ছায় রক্তদান প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান মহান দান, এটা ত্রিপুরার সকলেরই জানা৷ রাজ্যে দীর্ঘদিন যাবৎ রক্তদানের প্রতি এক সুুন্দর মানসিকতা গড়ে উঠেছে৷ সেই কারণে রাজ্যের বিভিন্ন স্থানে ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি মাধ্যম নিয়মিতভাবে রক্তদান শিবির আয়োজন করে থাকে৷ তিনি বলেন, রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে পর্যাপ্ত পরিমাণ রক্তের জোগান রাখতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে৷


মুখ্যমন্ত্রী টি সি এস অফিসারদের উদ্দেশ্যে বলেন, রাজ্য সরকার ত্রিপুরার স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ আই টি হাব গড়ে তোলার মধ্য দিয়ে রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দিতে চাইছে৷ গুণগত শিক্ষার জন্য রাজ্যে এন সি ই আর টি পাঠক্রম চালু করেছে সরকার৷ তাই আত্মবিশ্বাস নিয়ে সরকারের উন্নয়ন কর্মসূচি রূপায়নে অফিসারদের এগিয়ে আসার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য দ্রত অগ্রসর হলে আমাদের ছেলে-মেয়েরাও এগিয়ে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্য এবং কেন্দ্রীয় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রত রূপায়নের জন্য দিশা এবং অগ্রগতি বিষয়ক কর্মসূচি গ্রহণ করেছে৷ এই সমস্ত দিকগুলির মূল উদ্দেশ্যই হচ্ছে রাজ্যের উন্নয়ন, ত্রিপুরাকে মডেল রাজ্যে রূপান্তরিত করা এবং প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া৷ তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে সময়ে সময়ে ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হন৷ এই সমস্যাগুলি সম্পর্ণভাবে নিরসন করার ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে লক্ষ্যমাত্রা স্থির করে কাজ করার জন্য প্রশাসনিক আধিকারিকদের প্রতি তিনি আহ্বান জানান৷ এই কাজগুলি যথাযথভাবে করা গেলে রাজ্য শুধুমাত্র জাতীয় ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি লাভ করবে৷


মুখ্যমন্ত্রী বলেন, সরকার প্রাণী পালন, মৎস্য, ক’ষি, উদ্যান, দক্ষতা উন্নয়ন, স্ব-উদ্যোগী ক্ষেত্রগুলিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ কারণ এই ক্ষেত্রগুলি হচ্ছে রোজগারের মাধ্যম৷ তাই এই ক্ষেত্রগুলির জন্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পগুলিকে সঠিক সময়ে রূপায়ন করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে প্রশাসনিক আধিকারিকদের৷


অনুষ্ঠানের সম্মানিত অতিথি অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক বলেন, রক্তদান হচ্ছে একটা বড় সেবা৷ রাজ্য প্রশাসনিক পরিকাঠামোর মূল অঙ্গ হিসেবে কাজ করেন টি সি এস অফিসারগণ৷ রাজ্য এবং কেন্দ্রের গৃহীত বিভিন্ন প্রকল্পগুলি গ্রামীণ এলাকায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন টি সি এস অফিসাররা৷ তিনি বলেন, ত্রিপুরাকে মডেল রাজ্যে রূপান্তর করার যে দ’ষ্টিভঙ্গি নিয়ে রাজ্য সরকার কাজ করছেন এতে টি সি এস অফিসারদেরকে গুরুদায়িত্ব পালন করতে হবে৷ তবেই ত্রিপুরাকে মডেল রাজ্যে রূপান্তর করার পরিকল্পনা বাস্তবায়িত হবে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম সাহা৷ এছাড়া উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার চাকমা সহ বিভিন্ন স্তরের টি সি এস অফিসারগণ৷ রক্তদান শিবিরে স্বেচ্ছায় ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top