News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামী দয়ালানন্দে শিক্ষক ও ক্লার্কের হাতাহাতি, মারধরে তুলকালাম
Image

স্বামী দয়ালানন্দে শিক্ষক ও ক্লার্কের হাতাহাতি, মারধরে তুলকালাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ৷৷ বিদ্যালয়ের ভেতরেই শিক্ষক এবং এলডি ক্লার্কের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে৷ ঝামেলা থামাতে গিয়ে মার খেলেন আরেক শিক্ষক৷ এই ঘটনায় আগরতলায় ধলেশ্বর স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে তুলকালাম অবস্থা৷ পরিস্থিতি দিতে আসেন পশ্চিম জেলা শিক্ষা দপ্তরের ওএসডি দ্বীজলাল দেবনাথ৷ তাঁর কথায়, শিক্ষক এবং এলডি ক্লার্কের কাছে জবাব চাওয়া হয়েছে৷ বিদ্যালয় কর্তৃপক্ষকেও রিপোর্ট দিতে বলা হয়েছে৷

আজ দুপুরে ধলেশ্বর স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে শিক্ষক উত্তম মজুমদার এবং এলডি ক্লার্ক রণেন্দ্র কুমার ধরের কথা কাটাকাটি হয়৷ হঠাৎ উত্তেজিত হয়ে রণেন্দ্রবাবু শিক্ষক উত্তম মজুমদারকে মারধর করেছেন বলে অভিযোগ৷ তাঁদের ঝামেলা থামাতে গিয়ে আরেক শিক্ষক চিত্তরঞ্জন ভৌমিক মার খেয়েছেন৷ তাঁর অভিযোগ, রণেন্দ্রবাবু তাঁকেও মেরেছেন৷

এ-বিষয়ে বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষিকা রীণা দত্ত জানান, সকালে হঠাৎ হইচই শুনতে পেয়ে গিয়ে দেখি, শিক্ষক উত্তম মজুমদার ও এলডি ক্লার্ক রণেন্দ্র কুমার ধরের ঝামেলা হয়েছে৷ তিনি জানান, আজ তাঁদের মধ্যে বাকবিতন্ডা হয়৷ তখন তারা উত্তেজিত হয়ে একে অপরকে মারধর করেন৷ তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ বিষয়টি পুলিশ এবং শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে৷

এদিকে, শিক্ষক উত্তম মজুমদার জানান, প্রফিডেন্ট ফান্ডের পাশবুক চেয়েছিলাম এলডি ক্লার্ক রণেন্দ্র কুমার ধরের কাছে৷ কিন্তু, টালবাহানা করছিলেন৷ তিনি বলেন, তার কাছ থেকে কসমেটিক্স কিনেছিলাম, সেই হিসাব চাইলে তিনি দিতে পারবেন না বলে সোজা জানিয়ে দেন৷ তখনই, তাঁর সাথে কথা কাটাকাটি শুরু হয়৷ কিন্তু, হঠাৎ তিনি মারতে শুরু করেন৷ উত্তমবাবু বলেন, আমাদের ঝামেলা থামতে শিক্ষক চিত্তরঞ্জন ভৌমিক এগিয়ে আসেন৷ তখন তাঁকেও মারধর করেন রণেন্দ্রবাবু৷ এদিন, বিদ্যালয়ে উপস্থিত অনেকেই রণেন্দ্রবাবুর বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷

শিক্ষকদের অভিযোগ, রণেন্দ্রবাবু প্রায়ই সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না৷ উপরন্তু, যখন তখন তিনি বিদ্যালয় থেকে বাড়ি চলে যান৷ কোন প্রতিবাদ করা হলে তিনি রাজনৈতিক নেতাদের কথা বলে প্রভাব খাটানোর চেষ্টা করেন৷ তাঁদের আরো অভিযোগ, এমন আচরণ রণেন্দ্রবাবু আগেও কয়েকবার অনেকের সাথে করেছেন৷ প্রতি ক্ষেত্রেই তিনি পার পেয়ে গিয়েছেন৷

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বলেন, ওই ঘটনায় এল ডি ক্লার্ক রণেন্দ্র কুমার ধরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ এদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এল ডি ক্লার্ক রণেন্দ্র কুমার ধর৷ তাঁর দাবি, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের লিভিং সার্টিফিকেট প্রদানকে ঘিরে সাংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে৷ তাতে বিদ্যালয়ের সুনাম নষ্ট হয়েছে৷ কিন্তু, এর জন্য তাঁকে দায়ী করা হচ্ছে বলে দাবি করেন রণেন্দ্রবাবু৷ তিনি বলেন, মিথ্যা অভিযোগ এনে আমাকে হেনস্তা করা হচ্ছে৷ তাঁর দাবি, শিক্ষকদের সাথে কথা কাটাকাটি হয়েছে ঠিকই, কিন্তু তিনি কাউকে মারধর করেননি৷

এদিকে, খবর পেয়ে বিদ্যালয়ে ঘটনার খোঁজখবর নিতে আসেন পশ্চিম জেলা শিক্ষা দপ্তরের ওএসডি দ্বীজলাল দেবনাথ৷ তিনি জানান, বিদ্যালয়ে শিক্ষক এবং ক্লার্কের মধ্যে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়৷ আগামীদিনে এধরনের ঘটনা যাতে না ঘটে সে-বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে৷ তাঁর কথায়, ছাত্রছাত্রীদের সুকল লিভিং সার্টিফিকেট প্রদানকে ঘিরে ঝামেলার সূত্রপাত৷ কিন্তু, বিদ্যালয়ে এধরনের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আজকের ঘটনার রিপোর্ট জমা দিতে বলেছি৷ তাছাড়া, শিক্ষক উত্তম মজুমদার এবং এল ডি ক্লার্ক রণেন্দ্র কুমার ধরের আজকের ঘটনা সম্পর্কে লিখিত বক্তব্য চেয়েছি৷ তিনি জানান, সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সেই রিপোর্টগুলি শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে৷ এরপর উচ্চ পদস্থ আধিকারিকরা এই ঘটনা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top