News Flash

  • Home
  • Uncategorized
  • যোগায় অবদানের জন্য সম্মানিতদের ৬ ভাষায় অভিনন্দন প্রধানমন্ত্রীর
Image

যোগায় অবদানের জন্য সম্মানিতদের ৬ ভাষায় অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২২ জুন (হি. স.) : “বিশ্ব সাথে ‘যোগে’ যেথায় বিহারো” – মিলন ও ঐক্যের যোগ-কে বিশ্বের দরবারে উন্নীত করে ভারতের এই ঐতিহ্যবাহী সংস্কৃতিতে অবদানের জন্য শনিবার বিশেষ পুরষ্কারের সঙ্গে চার সম্মানিতদের ছয়টি বিদেশী ভাষায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার হ্যান্ডেল থেকে স্প্যানিশ, ফরাসি, আরবি, রাশিয়ান, জাপানি এবং ইংরেজি – মোট ছয়টি ভিন্ন ভাষায় টুইট করে অভিনন্দন জানিয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এদিন তিনি লেখেন, “যোগ-এর বৃদ্ধি ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী পুরস্কার, ২০১৯-এ সম্মানিত হয়েছেন যাঁরা তাঁদের আন্তরিক অভিনন্দন। আমরা খুবই গর্বিত যে, তাঁদের এই প্রচেষ্টা ও মহৎ কাজ আরও মানুষকে যোগাভ্যাসের প্রতি আকৃষ্ট করেছে এবং এই বিশ্বকে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে নিশ্চিত করেছে। 

২০১৬ সালের ২১ জুন দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী এই বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করেছিলেন। ২০১৯ সালে এই সম্মান পেলেন – লাইফ মিশনের স্বামী রাজর্ষি মুনি, ইতালির আন্তোনিটা রোজি, বিহার স্কুল অফ যোগা এবং জাপান যোগ নিকেতন। যোগাসনে অবদানের জন্য গুজরাটের অধিবাসী স্বামী রাজর্ষি মুনিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “স্বামী রাজর্ষি মুনি যোগব্যায়াম বিস্তারের জন্য অসাধারণ প্রচেষ্টা করেছেন। 

উল্লেখযোগ্য, তিনি লাইফ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং লাকুলিশ যোগ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, যা ছাত্রদের যোগায় শ্রেষ্ঠত্ব অর্জনের দিশা দেখিয়েছে। এছাড়াও, সমাজ সেবায় তাঁর অবদান অসামান্য।” একইভাবে, ইতালীয় আন্তোনিটা রোজির ব্যতিক্রমী ভক্তি এবং উল্লেখযোগ্য অবদানের প্রধানমন্ত্রী টুইট করেছেন, “আন্তোনিটা রোজি ইতালীয় নারী এবং ৪ দশক ধরে যোগব্যায়াম অনুশীলন করছেন। তিনি ‘সর্ব যোগা আন্তর্জাতিক’ প্রতিষ্ঠা করেন এবং ইউরোপ জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। আমরা তার মত নিবেদিত ব্যক্তিদের প্রতি গর্বিত!” স্বামী সত্যানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত ‘বিহার স্কুল অফ যোগা’-র যোগব্যায়াম কর্মসূচি এবং প্রকাশনার জন্য এদিন তাদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “মুঙ্গেরের বিহার স্কুল অফ যোগা সক্রিয়ভাবে ৫০ বছরেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে কাজ করছে। ফিটনেস উন্নত করার লক্ষ্যে তারা আধুনিক প্রবণতার সাথে প্রাচীন জ্ঞানকে একত্রিত করেছে।” জাপান যোগ নিকেতন-এর প্রশংসা করে এদিন নরেন্দ্র মোদী বলেন, “বিশ্বের সকল অংশে যোগকে তুলে ধরার পাশাপাশি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত, জাপান যোগ নিকেতন জাপান জুড়ে যোগকে জনপ্রিয় করে তুলেছে। এটি অনেক যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং কোর্স পরিচালনা করে। তারা জাপানি সমাজের সকল স্তরের মানুষকে যোগের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। তাদের অভিনন্দন!” এই চার সম্মানিতদের ট্রফি, সার্টিফিকেট এবং ২৫ লক্ষ টাকা নগদ পুরস্কার প্রদান করা হবে। আয়ুষ মন্ত্রক পুরষ্কারের জন্য নির্দেশিকা প্রস্তুত করেছে। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top