News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে গভীর রাতে সাংবাদিককে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ
Image

দিল্লিতে গভীর রাতে সাংবাদিককে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.) : রাতের শহরে এক মহিলা সাংবাদিককে লক্ষ্য করে গুলি। চাঞ্চল্যকর ঘটনাটি পূর্ব দিল্লির অশোক নগর এলাকায় ঘটেছে।  আহত সাংবাদিক মিতালী চান্দোলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তরা অধরা।  


শনিবার রাত ১২টা ৩০ মিনিট নাগাদ গাড়ি চালিয়ে যাচ্ছিল পেশায় সাংবাদিক মিতালী চান্দোলা। পূর্ব দিল্লির অশোক নগর এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পেছন দিক আসা একটি গাড়ি মিতালীর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। ওই গাড়ির মধ্যে থাকা দুই অজ্ঞাত পরিচয় আততায়ী মিতালীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি মিতালীর হাতে গিয়ে লাগে।

এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় আততায়ীরা। পুলিশের উদ্যোগে রক্তাক্ত মিতালীকে স্থানীয় ধর্মাশীলা নারায়ণ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন নয়ডা নিবাসী এই সাংবাদিক। চিকিৎসকেরা জানিয়েছেন বিপদমুক্ত তিনি। এই প্রসঙ্গে পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার যশমিত সিং জানিয়েছেন, হাত গুলি লাগলেও বিপদমুক্ত মিতালী। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে পারিবারিক রেষারেষির থেকেই এই হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 


উল্লেখ্য, ২০০৮ সালে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় বছর ২৬-এর সাংবাদিক সৌমিয়া বিশ্বনাথনকে গুলি করে খুন করে একদল দুষ্কৃতি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top